জেলার ফরিদগঞ্জ উপজেলায় পুলিশ, ছাত্রলীগ এবং বিএনপি ও অঙ্গ সংগঠনের ত্রিমুখী সংঘর্ষে চারজন গুলিবিদ্ধ হয়েছেন।
ফরিদগঞ্জ বাজারে সোমবার কিছুক্ষন আগে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা হলেন—যুবদলীকর্মী সাহাবুদ্দিন, সোহেল, মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের এক কর্মী ও পথচারী এক শিশু। আহতদের ফরিদগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফরিদগঞ্জ উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অবরুদ্ধ অবস্থা থেকে মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল বের করলে প্রথমে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় ছাত্রলীগ তাদের মিছিলে হামলা চালালে দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় জামায়াতের নেতাকর্মীরাও সংঘর্ষে যোগ দেয়।
পরে বিএনপির নেতাকর্মীরা ফরিদগঞ্জ বাজারের একটি ভাস্কর্য ভাঙচুর করে।
এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক জানিয়েছেন।
শিরোনাম:
মঙ্গলবার , ১৬ ডিসেম্বর, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২ পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

