শাহরিয়ার কৌশিক খান ॥
ফরিদগঞ্জে আল মদিনা হাসপাতালের সামনে দুই সিএনজির সাথে ট্রলির সংঘর্ষে চালক সহ ৫ জন আহত হয়েছেন।
এদের মধ্যে হাজীগঞ্জের দিপক (২৫) কে ঢাকায় প্রেরণ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল ১১ জানুয়ারী রোববার দুপুর আড়াইটায়। জানাযায়, রায়পুর থেকে সিএনজি স্কুটার যোগে যাত্রী নিয়ে ফরিদঘেঞ্জের উদ্দেশে রওনা করে। ফরিদগঞ্জ আল মদিনা হাসপাতালের সামনে সামনে গেলে বিপরিত দিক থেকে আসা নিয়ন্ত্রণহীন পাওয়ার ট্রলি ২ সিএনজি স্কুটারটিকে সজোলে ধাক্কা দেয় এতে করে সিএনজিটি দুমরে মুচরে রাস্তার পাশে উল্টে যায়। এতে করে সিএনজি চালক সহ ৫ যাত্রী মারাত্মকভাবে আহত হয়। স্থানিয় লোকজন আহতদেরকে উদ্ধার করে চতুরা ও চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে। এদের মধ্যে গুরুতর আহত আঃ রশিদ (৩৫) ও দিপক (১৮) কে ঢাকায় প্রেরণ করা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধিন অপর আহতরা হলেন, রায়পুরের ওছমান গনি (৪০), রায়পুরের মঞ্জুর আহমেদ (৫৬), বাকি ২ জন চতুরা হাসপাতালেচিকিৎসা নেয়।
শিরোনাম:
মঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৩১ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

