
ফরিদগঞ্জে সুরাইয়া বেগম (২৬) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের লোকজন। সুরাইয়া উপজেলার চরকুমিরা গ্রামের সুলতান আহমেদ পাটওয়ারীর মেয়ে। সোমবার সকালে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানায়। পরে তার বিরুদ্ধে চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর তাজুল ইসলাম বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় মামলা করেন। এরপর তাকে সোমবার দুপুরে আদালতে প্রেরণ করে পুলিশ। ফরিদগঞ্জ থানার ওসি মোঃ শাহ্ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
