উপজেলা সংবাদদাতা,ফরিদগঞ্জ (চাঁদপুর):
পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী উপলক্ষে ফরিদগঞ্জে জেলার সর্ববৃহৎ জশন্ েজুলুছ অনুষ্ঠিত হয়েছে। গাউছিয়া কমিটি ফরিদগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে রোববার দুপুরে চরপাড়া তৈয়বিয়া দাখিল মাদ্রাসা থেকে বিশাল জুলুছটি বের হয়ে উপজেলা সদরসহ আশেপাশের এলাকা প্রদক্ষিণ করে । পরে মাদ্রাসা মাঠে গাউছিয়া কমিটি ফরিদগঞ্জ উপজেলা শাখার সভাপতি আ: মালেক বুলবুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ পৌর মেয়র মঞ্জিল
হোসেন, মাদ্রাসার অধ্যক্ষ জাহাঙ্গীর আলম, গাউছিয়া কমিটির সেক্রেটারী মাও. শাহজালাল আহাম্মদ, সহসভাপতি আ: মান্নান মনু ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক মাও. খোরশেদ আলম , আছির উদ্দিন মাষ্টার প্রমুখ। পরে মিলাদ মাহফিল ও তবারুক বিতরণ করা হয়। #

