চাঁদপুর ফরিদগঞ্জে প্রবাসির স্ত্রীকে পিটিয়ে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে শ্বশুর বাড়ীর লোকজন। জানাযায় কুমিল্লা সদর দক্ষিনের গোপাল চন্দ্র দাসের মেয়ে প্রাপ্তি রাণী দাস (২০) এর সাথে একই ফরিদগঞ্জ বাজার সংলগ্ন কাচিয়াপাড়া মৃত হরিপদ দাসের ছেলে ইটালী প্রবাসী সিধু দাসের সাথে গত ৩ মাস পুর্বে বিয়ে হয়। বিয়ের পর থেকে প্রাপ্তির শ্বশুর বাড়ির লোকজন বিয়ের পুর্বে পরকিয়া প্রেম ছিলো অযুহাতকে কেন্দ্র করে মেয়েকে প্রায় সময় মারধর করতো। এ নিয়ে কয়েকবার স্থানীয় ব্যাক্তিবর্গ শালিসি বৈঠকের মাধ্যমে মিমাংসার চেষ্টা করে ব্যর্থ হয়। কিন্তু স্বামী সিধু দাস গত ২২ দিন পুর্বে ইটালী চলে যাওয়ার পর থেকে প্রাপ্তির শ্বশুর বাড়ির লোকজন বিয়ের পুর্বের সেই পরকিয়া প্রেমের অযুহাত ও যৌতুককে কেন্দ্র করে মারধর ও অত্যাচারের মাত্রা বাড়িয়ে দেয়। প্রাপ্তি শ্বশুর বাড়ির অত্যাচার সইতে না পেরে তার বাবাকে জানলেও প্রাপ্তির বাবা অনেকটা অসহায়ের মতো বিবাদী পক্ষ প্রভাবশালি হওয়ায় কিছু করতে পারেনি। এ বিষয়ে প্রাপ্তির বাবা অভিযোগ করে জানায়, গত শুক্রবার রাতে তার মেয়েকে দফায় দফায় মারধর করে। এক পর্যায় প্রাপ্তি অচেতন হয়ে গেলে। শ্বশুর বাড়ির অবস্থায় ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। পরবার্তিতে প্রাপ্তির অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষনা দেয়। পরে মডেল থানার পুলিশ খবর পেয়ে হাসপাতাল থেকে লাশ থানায় নিয়ে আসে। সকাল থেকে শ্বশুর বাড়ির লোক জন লাশ ময়না তদন্ত ছাড়া নিয়ে যেতে মেয়ের বাবাকে বিভিন্ন ভাবে চাপ দেয়। পরে আজ শনিবার দুপুর ২ টায় প্রাপ্তির মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়। এ বিষয়ে চাঁদপুর মডেল থানায় একটি অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে বলে জানাযায়। এ বিষয়ে প্রাপ্তির শ্বশুরবাড়ির লোকজন জানায়, প্রাপ্তি বিয়ের পর থেকে পুর্ব পরকিয়া প্রেমের জের ধরে বিভিন্নসময় মোবাইলে আসক্ত ছিলো। এ বিষয়ে তাকে রাগচাপ দিলে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
শিরোনাম:
রবিবার , ২৬ জুলাই, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১১ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আরও সংবাদ
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

