নিজস্ব প্রতিবেদকঃ
ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর দরবার শরীফের পীর মাও. আবু বকর ছিদ্দীক (আতিক উল্লাহ) বিরুদ্ধে দায়েরকৃত মামলাকে মিথ্যা ও ষড়যন্তমূলক দাবী করে এলাকার শত শত জনতা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। শনিবার বিকালে ৪নং সুবিদপুর ইউনিয়নের বড়গাঁও উচ্চ বিদ্যালয়ের সামনে আয়োজিত মানবন্ধনে বক্তারা অভিলম্বে সুবিদপুর দরবার শরীফের পীরের বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তি দাবী করেন। পরে বিক্ষোভ মিছিলটি ৩ ও ৪ নং ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে। এসময় বক্তব্য রাখেন আষ্টা বাজার জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওঃ লোকমান হোসেন সিরাজী , সুবিদপুর সপ্রাবির প্রাক্তন প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, কামতা ফাজিল মাদ্রাসার প্রাক্তন অধ্যক্ষ আলহাজ্ব মাওঃ শিবলি রহমান, বীর মুক্তিযোদ্ধা খালেদ খান, বড়গাঁও উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওঃ ছিদ্দিকুর রহমান, আঃ কাদের মামুন, সমাজ সেবক ডাঃ এম আর খান মুরাদ, মোঃ মিলন হোসেন প্রমূখ।
বক্তারা বলেন, কাজের মেয়ে জান্নাত একাধীক বাড়িতে গৃহকর্মীর কাজ করতো। পীর সাহেবের সাথে জান্নাতের নাম জড়িয়ে এলাকার মামলাবাজ জাহাঙ্গীর, বদরুল ও ফজলু মেম্বারসহ কতিপয় কুচক্রীমহল নানা কুৎসা রটাতে থাকে। একসময় তারা পীর সাহেবের কাছে মোটা অংকের টাকা চাঁদা দাবী করে। টাকা না দেওয়ায় তারা জান্নাতকে দিয়ে পীর সাহেবের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করায়। ইনশাআল্লাহ আদালতে পীরের বিরুদ্ধে দায়ের করা মামলা মিথ্যা প্রমানিত হবে।
শিরোনাম:
রবিবার , ১৯ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৬ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
চাঁদপুর নিউজ সংবাদ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
