ফরিদগঞ্জ:
চাঁদপুরের ফরিদগঞ্জে বিএনপি-আওয়ামী লীগ ও পুলিশের সঙ্গে সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ সময় ৩ পুলিশ ও এক সাংবাদিকসহ ২৫ জন আহত হয়েছেন।
নিহত নেতাকর্মীরা হলেন- ফরিদগঞ্জে পূর্ব গাজীপুর গ্রামের মৃত আব্দুল মতিনের ছেলে ও ইউনিয়ন যুবদলের সহ সভাপতি জাহাঙ্গীর প্রধান (২৬), বড়ালী গ্রামের যুবদল কর্মী শরিফ হোসেন (৩০) এবং ফরিদগঞ্জ উপজেলার বারপাইকা আবদুল আলীর ছেলে আরিফ(২৪)।
শুক্রবার বিকেল পৌনে ৫টার দিকে ফরিদগঞ্জ উপজেলা বাস স্ট্যান্ড এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করেছে পুলিশ।
জেলা বিএনপির সভাপিত প্রকৌশলী মোমিনুল হক তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
এর মধ্যে আরিফ ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, শরিফ চাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে এবং জাহাঙ্গীরকে ঢাকায় নেওয়ার পথে মারা যায় বলে জানান জেলা সভাপতি।
