আতাউর রহমান সোহাগ,
ফরিদগঞ্জপ্রতিনিধি,
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় পল্লী বিদ্যুতের লোডশেডিং অতিষ্ঠ গ্রাহকরা নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে গতকাল বুধবার বিকেলে বিক্ষোভ মিছিল করেছে। উত্তেজিত জনতা বিদ্যুতের সমস্যা অতি দূত সমাধান না করলে পল্লী বিদ্যু অফিসে হামলা চালানোসহ আরো কঠোর কর্মসূচি দিবে বলে জানায়। ফরিদগঞ্জ পৌর বাজার ব্যবসায়ী ও সাধারন জনগন একত্রিত হয়ে বিদ্যুতের দাবিতে পল্লী বিদ্যু অফিসে সামনে জড়ো হয়ে এ প্রতিবাদ করতে দেখা যায়।
সরেজমিনে গিয়ে জানাযায়, বিদ্যুতের লোডশেডিং এ অতিষ্ঠ গ্রাহকরা মিছিল নিয়ে বিদ্যুতের অফিসের সামনে গেলে বিদ্যুৎ অফিসের প্রধান ফটক বন্ধ করে দেওয়া হয়। এ সময় বিক্ষুব্ধ জনতা জোর পূর্বক ভিতরে যেতে চাইলে মূল ফটক খোলার চেষ্টা করে এবং নিরবিচ্ছিন বিদ্যুতের দাবিতে নানা ধরনের শ্লোগান দেয়। উত্তেজনা বাড়তে থাকলে পল্লী বিদ্যু অফিসের লোকজন গেট খুলে বিক্ষুব্ধ জনতাকে ডেকে অফিসে নিয়ে যায় এবং অভিযোগ শুনে। লোডশেডিং সহনীয় মাত্রায় নিয়ে আসার জন্য গ্রাহকরা তার কাছে দাবি জানান।
পল্লী বিদ্যু অফিস সূত্রে জানা যায়, ফরিদগঞ্জ ও হাইমচর এ দু উপজেলার ৬০ হাজার গ্রাহকদের জন্য ১৭.৫ মেঘাওয়াট বিদ্যুতের চাহিদা রয়েছে । সেখানে পাওয়া যাচ্ছে ৩/৪ মেগাওয়াট বিদ্যুৎ। রাতে (ফিক আওয়ার) পাওয়া যায় ৬/৭ মেগাওয়াট বিদ্যুৎ। ফরিদগঞ্জ ও হাইমচর উপজেলায় ৪টি ফিডারের মাধ্যমে এ বিদ্যু সরবরাহ করা হয়।
এ সর্ম্পকে পল্লী বিদ্যু সমিতির ফরিদগঞ্জ অফিসের জুনিয়র প্রকৌশলী মোঃ কামরুল আলম উপস্থিত সাংবাদিকদের জানান, আমাদের সাধ্যমত গ্রাহক চাহিদা পূরনের চেষ্টা করছি। কিন্তু জাতীয় গ্রিড থেকে বিদ্যু কম আসাতে চাহিদা অনুসারে বিদ্যু সরবরাহ করা সম্ভব হচ্ছে না। তিনি গ্রাহকের ১২ ঘন্টা বিদ্যু দেওয়ার দাবি সর্ম্পকে বলেন কোন ধরনের দুর্যোগ না হলে বর্তমান প্রেক্ষাপটেও ১৫ ঘন্টা বিদ্যু দেওয়া সম্ভব।
শিরোনাম:
শুক্রবার , ২৩ জানুয়ারি, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১০ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
