
শাহরিয়ার খাঁন কৌশিক ॥ ফরিদগঞ্জে স্কুল পড়ুয়া ভাগ্নিকে ইভটিজিং করার প্রতিবাদ করায় মামাকে কুপিয়ে জখম করেছে ইভটিজার ও তার সহযোগিরা। রাতে ফরিদগঞ্জে উপজেলার ফনিশাইর কামতা বাজারে দোকানে ডুবে এই হামলার ঘটনা ঘটায়। আহত অবস্থায় মামা বাহউদ্দিন পলাশ(২৫)কে স্থানিয়রা উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে এনে ভর্তি করায়। জানা যায়, ফরিদগঞ্জে বাসারা হাই স্কুলের ছাত্রী ফনিশাইর কামতা বাজারের আবদ্দুল রাজ্জাকের মেয়েকে দির্ঘদিন যাবত ফয়েজ গাজির ছেলে তোফায়েল (২১) ইভটিজিং করতো। এ ঘটনায় স্কুলের ছাত্রী তার মামা বাহউদ্দিন পলাশকে জানায়। বাহউদ্দিন পলাশ তার ভাগ্নিকে ইভটিজিং করার প্রতিবাদ করায় ইভটিজার তোফায়েল ও তার সহযোগি বাবুল গাজী ও হাসেম গাজী কামতা বাজারে গিয়ে ভাই ভাই কনফেকশনারী দোকানে ডুকে মালিক মামা বাহউদ্দিন পলাশকে কুপিয়ে আহত করে। এঘটনায় তাদের বিরুদ্ধে মামলার দায়েরের প্রস্ততি চলছে বলে জানা যায়।
শিরোনাম:
শুক্রবার , ১৭ জুলাই, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
