
শাহারিয়ার খান কৌশিক ॥ ফরিদগঞ্জ উপজেলার সাফুয়া গ্রামে মাদক বিক্রি ও সেবনের প্রতিবাদ কারায় চাঁদপুর সরকারি কলেজের মাষ্টার্স এর ছাত্রকে ছুরিঘাতে আঘাত করেছে চিহ্নিত মাদক বিক্রেতা হাবিবুর রহমান হাবিব। গতকাল সন্ধ্যা সাড়ে ৭টায় ফরিদগঞ্জ সাফুয়া ৬নং ওয়ার্ড যুবসঙ্গ ক্লাবের সামনে এই ঘটনা ঘটে। গুরুত্বর আহত অবস্থায় স্থানীয়রা কলেজ ছাত্র আল-আমিন মোল্লাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তার অবস্থা আংশকা জনক দেখে ঢাকা মেডিকেল হাসপাতালে রেফার করে। বর্তমানে সে হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষনে রয়েছে। ঘটনার বিবরণে জানা যায়, ফরিদগঞ্জ ৬নং ওয়ার্ডের কাউন্সিলরের ভাই মাদক বিক্রেতা হাবিবুর রহমান দীর্ঘদিন যাবত এলাকায় মাদক বিক্রি করে আসছিল। সে প্রকাশ্যে ইয়াবা গাজা সহ বিভিন্ন ধরনের মাদক এলাকার যুবকদের মাধ্যমে বিক্রি করে যুব সমাজ ধ্বংস করে দিচ্ছে। এই ঘটনায় গত সন্ধ্যায় চাঁদপুর সরকারি কলেজের ছাত্র ফরিদগঞ্জ সাফুয়া গ্রামের বাবুল মোল্লার ছেলে আল-আমিন মোল্লা সহ কয়েকজন মাদক বিক্রির প্রতিবাদ করে। এসময় কাদির পাটওয়ারীর ছেলে মাদক বিক্রেতা হাবিবুর রহমান ছোরা দিয়ে আল-আমিনের পেটে ছুরিকাঘাতে করে। সাথে সাথে সে মাটিতে লুটিয়ে পরে। আহত অবস্থায় দ্রুত আল-আমিনকে হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে সে মুনুর্ষ অবস্থায় রয়েছে। ১০নং গোবিন্দপুর ইউনিয়নের রশিদ ছৈয়ালের ছেলে ইযাবার ডিলার সাঈদ বাদশার মাদক বিক্রেতা হাবিবুর রহমান সহ একসাথে দীর্ঘদিন যাবত ব্যবসা করে আসছিল। এই ঘটনার সাঈদ বাদশার ইন্দনে হাবিবুর রহমান কলেজ ছাত্র আল-আমিনকে ছুরিকাঘাত করে। এই ঘটনায় ফরিদগঞ্জ থানায় আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ঘটনার পরপর ফরিদগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গেলে শতশত মানুষ মাদক বিক্রেতা হাবিবুর রহমানের বিচারের দাবিতে বিক্ষোভ করে।
শিরোনাম:
রবিবার , ২৫ জানুয়ারি, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১২ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
