
জানা গেছে, উপজেলার ২নং বালিথুবা পূর্ব ইউনিয়নের দেইচর গ্রামের শাহ আলম শেখ চট্টগ্রামে উবারের গাড়ি চালায়। গাড়ি চালানোর সুযোগে সে চট্টগ্রাম থেকে মাদক ইয়াবা এনে ছেলের মাধ্যমে এলাকায় বিক্রি করাতো।
থানা পুলিশ দীর্ঘদিন ধরে তাদের মাদক ব্যবসার বিষয়টি পর্যবেক্ষণ করে নিশ্চিত হয়ে বুধবার রাতে অভিযান চালায়। এ সময় পিতা ও পুত্রকে হাতেনাতে ইয়াবা ও নগদ টাকাসহ আটক করে।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রাকিব বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়।
শিরোনাম:
বৃহস্পতিবার , ২০ আগস্ট, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৫ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
চাঁদপুর নিউজ সংবাদ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
