প্রতিনিধি
ফরিদগঞ্জ থানা পুলিশ সাইফুল ইসলাম (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এ সময় তার কাছ থেকে ১০৫ পিস ইয়াবা উদ্ধার করে। মঙ্গলবার রাতে উপজেলার গোয়ালবাওড় বাজার থেকে তাকে পুলিশ আটক করার পর তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে (নং-১৯। তাং-২৯.১১.২০১৬)। পরে বুধবার সকালে তাকে আদালতে প্রেরণ করে। এ ব্যাপারে থানার এসআই সুমন দাস জানান, আটককৃত ব্যক্তি মাদক ব্যবসায়ী। তাকে আটককের জন্য দীর্ঘদিন ধরে পুলিশ চেষ্টা করছিল।
