ফরিদগঞ্জ প্রতিনিধি:
চাঁদপুর জেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান কালু ভূইয়ার ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে গতকাল রোববার বিকালে ফরিদগঞ্জ উপজেলা যুবলীগের বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়কে বিক্ষোভ সমাবেশ শেষে উপজেলা যুবলীগের সি. সহসভাপতি বিল্লাল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন মিয়াজীর পরিচলনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক আবুল হাসনাত খান, সহসভাপতি সুলতান আহমেদ রিপন, হাজী সফিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক টিপু সুলতান সরকার, দপ্তর সম্পাদক সুবীর সাহা, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইকবাল হোসেন, সম্পাদক মাহফুজ গাজী , পৌর যুবলীগের যুগ্মআহবায়ক মুরাদ পাটওয়ারী, এসডি মানিক, রূপসা দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সম্পাদক রুহুল আমিন রুবেল, ৮নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সভাপতি ইয়াছিন পাটওয়ারী, সম্পাদক আলাউদ্দিন , ১নং বালিথুবা যুবলীগের সম্পাদক জাহাঙ্গীর আলম , ২নং বারিথুবা যুবলীগের সম্পাদক মহসীন তপদার, ৭নং পাইকাপাড়া যুবলীগের আহবায়ক আরমান হোসেন, ৮নং পাইকপাড়া স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক সহিদুল ইসলাম, পৌর যুবলীগ নেতা সজীব । বক্তারা অবিলম্বে কালু ভূইয়ার ওপর হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী করেন। #
শিরোনাম:
শনিবার , ৭ মার্চ, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২৩ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

