ফরিদগঞ্জে লাশবাহী অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই যুবক গুরুতর আহত হয়েছে। গতকাল রোববার বিকেলে চাঁদপুর-রায়পুর আঞ্চলিক মহাসড়কের খেজুরতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
আহত দুই যুবক হলো : গৃদকালিন্দিয়া গ্রামের হুমায়ুনের ছেলে রাবি্ব (২২) ও চরমান্দারী গ্রামের আঃ আজিজের ছেলে মিরাজ হোসেন (২৫)। স্থানীয় লোকজন গুরুতর আহত দুই যুবককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ েভর্তি করে। পরে কর্মরত চিকিৎসক রাবি্বকে চাঁদপুর সদর হাসপাতালে ও মিরাজকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করেন।
অ্যাম্বুলেন্সের যাত্রী শেখ ফরিদ আহমেদ জানান, আমার স্ত্রী গত শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। তাকে নিয়ে আমার গ্রামের বাড়ি ভোলা জেলার চরফ্যাশন উপজেলায় যাওয়ার সময় খেজুরতলা নামক স্থানে দ্রুতগামী একটি মোটরসাইকেলের সাথে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী দুই যুবক আহত হয়। পরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়।
ফরিদগঞ্জ উপজেলা সদর হাসপাতালের কর্মরত চিকিৎসক অলিউর রহমান জানান, আহতদের অবস্থা আশঙ্কাজনক। তাই তাদেরকে চাঁদপুর সদর হাসপাতালে এবং ঢাকায় রেফার করা হয়েছে।
