চাঁদপুর সংবাদদাতা:
ফরিদগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধ করে হত্যা ও পুত্রবঁধুকে ধর্ষনের ঘটনায় চাঁদপুর ডিবি পুলিশ কাউছার হোসেন(২৩) নামে একজনকে রোববার রাতে আটক করেছে। কাউছার স্থানীয় সিএনজি স্কুটার চালক খোকন মিয়ার ছেলে। এর আগে পুলিশ শনিবার মাহবুব আলম শামীম (১৯)কে আটক করে। এদিকে শাশুড়ি খুন ও পুত্রবঁধুকে ধর্ষণের ঘটনা প্রায় উন্মোচনের পথে রয়েছে বলে জানা গেছে। দুই দিনের মধ্যে পুলিশের ব্যাপক তৎপরতার কারণে এই খুনের ঘটনাটি উন্মোচন হচ্ছে বলে স্থানীয় লোকজনের মাঝে সস্তির ভাব দেখা গেছে। এদিকে ঘটনার পুরোপুরি রহস্য উন্মোচন হলে পুলিশ সুপার আনুষ্ঠানিক ভাবে সাংবাদিকদের ব্রিফ করবেন বলে পুলিশ সুপারকার্যালয় থেকে জানা গেছে।
এব্যাপারে চাঁদপুর পুলিশের এএসপি(সার্কেল) আফজাল হোসেন জানান, পুত্রবধু রোকসানার ২২ ধারায় জবানবন্দী দিয়েছেন। আমরা মামলা তদন্ত পুর্বক ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করার প্রক্রিয়া শুরু করেছি। সেই অনুযায়ী ঘটনার সাতে জড়িত সন্দেহে কাউছার হোসেনকে আটক করা হয়। এছাড়া ইতিপুর্বে আটক মাহবুব আলম শামীমকে বিশদ ভাবে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। আদালত রিমান্ড মঞ্জুর করলে জিজ্ঞাসাবাদের মাধ্যমে চুড়ান্ত রহস্য উন্মোচন হবে বলে তিনি আশাবাদী।
ধারনা করা হচ্ছে , পুত্রবঁধুকে ধর্ষণের ঘটনার সময় শাশুড়ি দেখে ফেলায় অভিযুক্তরা শ্বাসরোধ করে হত্যা করে। এদিকে প্রাথমিক জিজ্ঞসাবাদে শামীম খুনের কথা স্বীকার করেছে বলে একটি সূত্র জানিয়েছে।
এদিকে পুত্রবঁধু রোকসানা এখনো পুলিশের নিরাপত্তা হেফাজতে রয়েছে বলে জানা গেছে। এর আগে তার ধর্ষণের ঘটনার বিষয়ে ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এখন রির্পোটের অপেক্ষায় রয়েছে পুলিশ।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে উপজেলা বালিথুবা পূর্ব ইউনিয়নের দেইচর গ্রামে প্রবাসী ইউনুছ মিয়ার বসত ঘরে প্রবেশ করে তার স্ত্রী জাহানারা বেগম (৫৫ )কে শ্বাসরোধ করে হত্যা করে। পরবর্তীতে পুলিশ তদন্ত শুরু করলে ইউনুছ মিয়ার বড় ছেলে প্রবাসী সাইফুলের স্ত্রী রোকসানা ধর্ষণের শিকার হয় বলে জানা যায়।
পুলিশকে সাইফুল ইসলামের স্ত্রী রোকসানা বেগম জানান, রাতে অজ্ঞাত কয়েকজন অজ্ঞাত পরিচয় লোক তার ঘরে ঢুকে এবং তাকে জোরপূর্বক ধর্ষণ করে এবং তার শ্বাশুড়িকে হত্যা করে। পরে শুক্রবার রাতে নিহতের মেয়ে মরিয়ম বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় মামলা দায়ের করে। এর আগে পুলিশ সন্দেহ বশত ঘটনাস্থলের পাশ থেকে মাহবুব আলম শামীম (১৯) নামে এক যুবককে আটক করে। পরে তাকে শনিবার সকালে তাকে চাঁদপুর আদালতে পাঠায়।
শিরোনাম:
বৃহস্পতিবার , ৩০ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৭ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
