ফরিদগঞ্জ উপজেলার ৫নং গুপ্টি পূর্ব ইউনিয়নের গল্লাক বাজারে শিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্ত বিল্লাল সওদাগরকে শুক্রবার রাতে ফরিদগঞ্জ থানা পুরিশ কুমিল্লার লাকসাম থেকে আটক করেছে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ইব্রাহিম খলিল জানান, মামলার অভিযুক্ত বিল্লাল সওদাগরকে ধরতে ফাঁদ পাতা হয়। সেই ফাঁদে পা দেয় বিল্লাল। শুক্রবার রাত ১১টার দিকে তিনিসহ থানা পুলিশের একটি দল বিল্লাল সওদাগরকে কুমিল্লা জেলার লাকসাম থেকে গ্রেফতার করেন।
উল্লেখ্য, গত ৭ সেপ্টেম্বর সকালে ৫নং গুপ্টি পূর্ব ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ বিল্লাল সওদাগর স্থানীয় গল্লাক বাজারে তৃতীয় শ্রেণীর এক শিশুকে ধর্ষণ করে বলে অভিযোগ উঠে। এ ব্যাপারে শিশুটির পিতা ফরিদগঞ্জ থানায় মোঃ বিল্লাল সওদাগরকে আসামী করে মামলা দায়ের করেন।
