ফরিদগঞ্জে দশম শ্রেণীর এক ছাত্রীর সাথে অশোভন আচরণ করায় ভ্রাম্যমাণ আদালত দুই যুবককে ৯ মাস করে কারাদণ্ড দিয়েছে। কারাদণ্ড প্রাপ্তরা হলো আঃ গণি (২১) ও শরীফ (২১)। গতকাল রোববার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভারপ্রাপ্ত ইউএনও সাইফুল ইসলাম ভঁূঞার ভ্রাম্যমাণ আদালত এই রায় দেয়।
পুলিশ সূত্র জানায়, উপজেলার চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নের চরদুঃখিয়া গ্রামের বাসিন্দা নুরুল আমিনের মেয়ে ও পার্শ্ববর্তী হাইমচর উপজেলার গণ্ডামারা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী সুমী আক্তারকে স্কুলে আসা যাওয়ার পথে পার্শ্ববর্তী রায়পুর উপজেলার আঃ গণি ও চরদুঃখিয়া গ্রামের শরীফ উত্ত্যক্ত করতো। এ ঘটনায় শনিবার বিকেলে এলাকার সাবেক ইউপি চেয়ারম্যান হাসান আব্দুল হাই তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেন। পরে মেয়েটি ফরিদগঞ্জ থানায় শনিবার রাতে তাকে উত্ত্যক্ত করার কথা উল্লেখ করে লিখিত অভিযোগ দেয়। গতকাল রোববার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভারপ্রাপ্ত ইউএনও সাইফুল ইসলাম ভঁূঞার ভ্রাম্যমাণ আদালতে তাদেরকে হাজির করলে আদালত উভয়কে ৯ মাস করে কারাদণ্ড প্রদান করেন।
শিরোনাম:
মঙ্গলবার , ২৬ মে, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

