ফরিদগঞ্জ প্রতিনিধি
ফরিদগঞ্জে সড়ক দুর্ঘটনায় রুবেল হোসেন (২২) নামে এক ট্রাক হেলপারের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে ওই ট্রাকের চালক আঃ খালেক ও হেলপার আলমগীর হোসেন (১৯)। এর মধ্যে চালক আঃ খালেককে আশঙ্কাজনক অবস্থায় চাঁদপুর প্রেরণ করা হয়েছে। গতকাল শনিবার সকালে ফরিদগঞ্জ-রায়পুর সড়কের গৃদকালিন্দিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, রায়পুর থেকে ফরিদগঞ্জগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো-১১-৩৩৭০) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই রুবেলের মৃত্যু হয়। সংবাদ পেয়ে ফরিদগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। নিহত ও আহতদের বাড়ি পার্শ্ববর্তী রায়পুর উপজেলার মধ্য কেরোয়া গ্রামে। এ ব্যাপারে নিহত রুবেলের পরিবারের লোকজন কোনো মামলা করেনি এবং লাশ পোস্টমর্টেম ছাড়া নিয়ে যায়। পরে তাকে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। ট্রাকটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই পড়ে আছে।
