
ফরিদগঞ্জ প্রতিনিধি :
ফরিদগঞ্জে সড়ক দূর্ঘটনায় শহিদ উল্লা বেপারি(৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। সোমবার সকালে চাঁদপুর-রায়পুর সড়কের ধানুয়া এলাকায় সিএজি চালিত একটি স্ক্রুটারের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দূর্ঘটনার পর চালক সিএনজি স্ক্রুটারটি ওইস্থানে ফেলে রেখে পালিয়ে যায়। এসময় বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে চালককে গ্রেফতার পূর্বক বিচারের দাবী করে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পরে পুলিশ সিএনজি স্ক্রুটারটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এব্যাপারে নিহতের ছেলে সোহেল বাদী হয়ে স্ক্রুটার চালক ইব্রাহিমের বিরুদ্ধে ফরিদগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছে।
ফরিদগঞ্জ থানার ওসি মো শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।#
