ফখরুল ইসলাম তারেক : ফরিদগঞ্জে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় আলমগীর (৩০) নামে ঔষধ কোম্পানির এক মার্কেটিং অফিসার নিহত ও ইন্ডিফেন্ডেট টিভির জেলা প্রতিনিধি কে এম সাহেদ (২৬) গুরুতর আহত হয়েছেন । সাংবাদিক কে এম সাহেদকে আশংকাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে । গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ফরিদগঞ্জ-চাঁদপুরে সড়কের ধানুয়া এলাকায় এই দূর্ঘটনা ঘটে । প্রতক্ষ্যদর্শীরা জানায়, ফরিদগঞ্জ থেকে চাঁদপুর যাওয়ার পথে একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশাকে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই আলমগীরের মৃত্যু হয় । এসময় অটোরিকশায় থাকা সাংবাদিক সাহেদসহ আরো ৩ যাত্রী গুরুতর আহত হন । আহতদেরকে চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে দূর্ঘটনার পর পরেই স্থানীয় লোকজন ওই সড়কটিতে যান চলাচল বন্ধ করে দেয় । পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন
শিরোনাম:
সোমবার , ২৩ নভেম্বর, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৯ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আরও সংবাদ
আজ নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ
সংসদ সদস্যদের ভোটে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির সাবেক মহাসচিব ও... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
