ফরিদগঞ্জ প্রতিনিধি
গতকাল রোববার বিকেলে ফরিদগঞ্জে মুক্তিযুদ্ধের বিজয় মেলার প্রস্তুতি কমিটির এক বৈঠকে ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারীকে চেয়ারম্যান করে এবং উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার শহিদুল্লা তপাদারকে মহাসচিব করে ২৭ সদস্য বিশিষ্ট ফরিদগঞ্জ মুক্তিযুদ্ধের বিজয় মেলা’১৪ উদযাপনব কমিটি গঠিত হয়েছে। সভায় আগামী ২৫ নভেম্বর থেকে ২১ দিনব্যাপী ফরিদগঞ্জে মুক্তিযুদ্ধের বিজয় মেলা উদযাপনবের সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া মেলাকে সাফল্যমণ্ডিত করতে উপদেষ্টা পরিষদ, আইনশৃঙ্খলা উপ-কমিটি, সাংস্কৃতিক উপ-কমিটি, অর্থ উপ-কমিটি, স্মৃতিচারণ উপ-কমিটি, মিডিয়া উপ-কমিটি, প্রচার উপ-কমিটি, স্বেচ্ছাসেবক উপ-কমিটি এবং অ্যাপায়ন উপ-কমিটি গঠন করা হয়।
বিজয় মেলার চেয়ারম্যান আবুল খায়ের পাটওয়ারীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু সাহেদ সরকার, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার শহিদুল্লা তপাদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান রানা, ফরিদগঞ্জ প্রেসক্লাব সভাপতি মামুনুর রশিদ পাঠান, সম্পাদক নুরুন্নবী নোমান, সাংবাদিক প্রবীর চক্রবর্তী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন স্বপন, পৌর মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আঃ সামাদ, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলীর সদস্য জাহিদ হোসেন বাবুল, মশিউর রহমান মিটু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন মিজি, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইকবাল হোসেন মিঠু, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফরিদ আহাম্মদ রাসেল প্রমুখ।

