শাহরিয়ার খাঁন কৌশিক ॥ চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলায় ছেলের হাতে মা সালেহা বেগম(৭০)এর করুন মৃত্যুর ঘটনা ঘটেছে। এই ঘটনায় ঘাতক ছেলে আবুল কালাম বাহার মিজি(৪৫)কে আটক করেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ভেরে ফরিদগঞ্জ উপজেলার ৯নং গুবিন্ধপুর ইউনিয়নের পূর্ব ধানুয়া মিজি বাড়িতে। নিহত সালেহা বেগম ঐ বাড়ির মৃত খালেক মিজির স্ত্রী।
জানা যায়, পূর্ব ধানুয়া মিজির বৃদ্ধা সালেহা বেগম প্রতিদিনের মত রাতে তার নিজ ঘরে ঘুমিয়ে থাকে। মঙ্গলবার ভেরে তার ছেলে বাহার মিজি মায়ের খাটের কাছে গিয়ে ধাড়ালো লোহার পাত তার ডান চোখে ডুকিয়ে দিয়ে চোক উপরে ফেলে। এসময় বৃদ্ধা সালেহা বেগমের আতœচিৎকারে বাড়ির মানুষ ছুটে এসে তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের ৪র্থ তলায় ভর্তি থাকা অবস্থায় মঙ্গলবার সকালে সালেহা বেগমের মৃত্যু হয়।
এই ঘটনায় ফরিদগঞ্জ থানা পুলিশ মঙ্গলবার সকাল ৮টায় পূর্ব ধানুয়া মিজি বাড়ি থেকে বাহার মিজিকে আটক করে থানায় নিয়ে আসে।
ফরিদগঞ্জ থানার এসআই কাজী মোঃ জাকারিয়া জানায়, মাকে হত্যা করায় অপরাধে ঘাতক আবুল কালাম প্রকাশ বাহার মিজিকে আটক করা হয়েছে। এই ঘটনায় নিহতের পরিবার বাদি হয়ে হত্যা মামলা দায়ের করবেন। নিহত সালেহা বেগমের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তাকে পরিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
কি কারনে ছেলে মাকে হত্যা করলো তা এখনো জানা যায়নি।
তবে ঘাতক ছেলে বাহার মিজি কয়েক বছর পূর্বে মানসিক রুগী ছিলো। তাকে চিকিৎসা করে ভালো করা হয়েছে বলে এলাকাবাসি জানিয়েছে। ঘটনা তদন্ত করে হত্যার মূল কারন বের করা সম্ভব হবে।
