![1_copy[1]](https://www.chandpurnews.com/wp-content/uploads/2016/04/1_copy1-1024x119.jpg)
চাঁদপুর নিউজ রিপোর্ট
চাঁদপুর জেলার ফরিদগঞ্জ ও হাজীগঞ্জ উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচন গতকাল ২৩ এপ্রিল শনিবার সম্পন্ন হয়েছে। এ দু’ উপজেলার ২৫টি ইউপিতে এ দফা তফসিলে নির্বাচন হয়েছে। ২৫টির মধ্যে ফরিদগঞ্জে ১৪টি ও হাজীগঞ্জে ১১টি। এ ২৫টির মধ্যে ১৯টিতে আওয়ামী লীগ, ২টিতে বিএনপি এবং ২টিতে আওয়ামী লীগ বিদ্রোহী ও ১টিতে বিএনপির বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীরা বিজয়ী হয়েছেন। আর ফরিদগঞ্জের ১১নং চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের ৩টি কেন্দ্র স্থগিত থাকায় এ ইউনিয়নের ফলাফল ঘোষণা করা হয়নি। এ ইউনিয়নের বাদবাকি কেন্দ্রের ভোট গণনায় বিএনপির বিদ্রোহী প্রার্থী শাহাদাত হোসেন (চশমা) এগিয়ে রয়েছেন।
গতকাল শনিবার ওই দুই উপজেলার ২৫ ইউনিয়নে যথারীতি সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। সকাল ৯টা পর্যন্ত মোটামুটি শান্তিপূর্ণভাবেই ভোট হয়। এরপর থেকেই শুরু হয় নানা ঘটনা। কেন্দ্র দখল, ব্যালট পেপার ও ব্যালট বাক্স ছিনিয়ে নেয়া, সংঘর্ষ ও আগ্নেয়াস্ত্রসহ আটকের মধ্য দিয়ে বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হয়। তবে গেলোযোগের কারণে ফরিদগঞ্জে তিনটি ইউনিয়নের পাঁচটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়। ভোট গণনা শেষে রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে ফলাফল ঘোষণা করা হয়।
ঘোষিত ফলাফল অনুযায়ী বিজয়ী চেয়ারম্যানরা হচ্ছেন : হাজীগঞ্জ উপজেলার ১নং রাজারগাঁও : আঃ হাদী (আওয়ামী লীগ), ২নং বাকিলা : মাহফুজুর রহমান ইউসুফ পাটওয়ারী (আওয়ামী লীগ), ৩নং কালচোঁ উত্তর : মানিক হোসেন প্রধানীয়া (আওয়ামী লীগ), ৪নং কালচোঁ দক্ষিণ : গোলাম মোস্তফা স্বপন স্বতন্ত্র (বিএনপির বিদ্রোহী), ৫নং সদর : সফিকুর রহমান (আওয়ামী লীগ), ৬নং বড়কুল পূর্ব : কবির মিয়াজী (আওয়ামী লীগ), ৭নং বড়কুল পশ্চিম : মনির গাজী (আওয়ামী লীগ), ৮নং হাটিলা পূর্ব : জলিলুর রহমান মির্জা দুলাল (স্বতন্ত্র ও আওয়ামী লীগের বিদ্রোহী), ৯নং গন্ধর্ব্যপুর উত্তর : রফিকুল ইসলাম (আওয়ামী লীগ), ১০নং গন্ধর্ব্যপুর দক্ষিণ : গিয়াস উদ্দিন বাচ্চু (আওয়ামী লীগ) ও ১১নং হাটিলা পশ্চিম : জাকির হোসেন লিটু (আওয়ামী লীগ)।
ফরিদগঞ্জ উপজেলার বিজয়ী চেয়ারম্যান প্রার্থীরা হচ্ছেন : ১নং বালিথুবা : সফিকুর রহমান পাটওয়ারী (নৌকা আওয়ামী লীগ), ২নং বালিথুবায় এইচ এম হারুনুর রশিদ (আওয়ামী লীগ বিদ্রোহী), ৩নং সুবিদপুর : মাওঃ সরাফত উল্লাহ (আওয়ামী লীগ), ৪নং সুবিদপুর : মহসিন পাটওয়ারী (বিএনপি), ৫নং গুপ্টি : আঃ গণি বাবুল পাটওয়ারী (আওয়ামী লীগ), ৬নং গুপ্টি : আবুল কালাম ভূঁইয়া (আওয়ামী লীগ), ৭নং পাইকপাড়া : আলী আক্কাছ পাটওয়ারী (আওয়ামী লীগ), ৮নং পাইকপাড়া শওকত বিএসসি (আওয়ামী লীগ), ৯নং গোবিন্দপুর : সোহেল চৌধুরী (আওয়ামী লীগ), ১০নং গোবিন্দপুর : আঃ হান্নান (বিএনপি), ১১নং চরদুঃখিয়া : বিএনপির বিদ্রোহী প্রার্থী শাহাদাত হোসেন টেলু এগিয়ে, ১২নং চরদুঃখিয়া : আব্দুল হাই (আওয়ামী লীগ), ১৫নং রূপসা উত্তর : ওমর ফারুক (আওয়ামী লীগ) ও ১৬ং রূপসা দক্ষিণ : ইস্কান্দার আলী (আওয়ামী লীগ)।
