ফরিদগঞ্জ উপজেলা সদর বাজারে একের পর এক চুরির ঘটনা ঘটেই চলছে। গত কিছুদিন পূর্বে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে একের পর এক চুরির ঘটনায় চোর আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়। এরপর থেকে বাজারে চুরির ঘটনা কয়েক দিন বন্ধ ছিল। চোর আটক হওয়ায় বাজার ব্যবসায়ীদের মাঝে স্বস্তির নিঃশ্বাস ফিরে আসলেও চিহ্নিত চোর জামিনে বেরিয়ে আসায় আবারো চুরি শুরু হয়েছে। প্রতি রাতেই বাজারের ব্যবসা প্রতিষ্ঠান ও আশপাশের বাসা বাড়িতে চুরির ঘটনা ঘটছে। বাজারে কমিউনিটি পুলিশ ডিউটিতে থাকা স্বত্ত্বেও একের পর এক চুরির ঘটনায় বাজার ব্যবসায়ীরা আতঙ্কে রয়েছে। তারা জানান, থানার অদূরে টহল সদস্যদের সামনে চুরির ঘটনা ঘটলেও এর কোন সুরাহা হয়নি।
সর্বশেষ মঙ্গলবার দিবাগত রাতে চোরের দল ফরিদগঞ্জ পূর্ব বাজারের রুবী সুজ স্টোর, আল মুজাদ্দেদ ফার্নিচার দোকানে ও ডেলটা লাইফ ইন্সুরেন্স (জন গ্রামীণ বীমা) অফিসের সামনের সার্টারের তালা ভেঙ্গে নগদ অর্থ ও মালামাল নিয়ে যায়। এ ঘটনায় পৌর মেয়র মাহফুজুল হক ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত দোকানদারদের থানায় লিখিত অভিযোগ করার পরামর্শ দেন।
