
পুলিশ জানান, অফিসার ইনচার্জ মোঃ শাহ্ আলমের নেতৃত্বে থানার অন্যান্য অফিসারগণ ও সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করার সময় অপ্রাপ্ত বয়স শিশু বাচ্চাদের দিয়ে সিএনজি অটোরিক্সা চালানোর সময় ১টি সিএনজি অটোরিক্সা ও ২টি ব্যাটারী চালিত অটোরিক্সাসহ ৩জন শিশু বাচ্চাদেরকে অটোরিক্সাসহ আটক করা হয়। মালিকদেরসহ অভিভাবকদেরকে ডেকে শিশু ছেলেগুলোকে গাড়ি চালাবেনা বলে মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়। অটোরিক্সার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়াধীন চলিতেছে। অফিসার ইনচার্জ মোঃ শাহ্ আলম জানান, সড়কে দুর্ঘটনা রোধ করার লক্ষ্যে আমরা এই অভিযান চালানো হয়।
