রফিকুল ইসলাম বাবু ঃ চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ভাটেরহদ গ্রামের মোস্তফা কামাল হত্যা মামলায় দুই আসামী পিতা তাহের ও পুত্র সোহাগকে যাবজ্জীবন কারাদন্ড, ১০ হাজার টাকা করে জরিমানা এবং অপর ৩ আসামী হারুন, কাশেম ও আবুল খায়েরকে ৫ বছর করে কারাদন্ড ও ৫ হাজার টাকা করে জরিমানা করেছে আদালত। রোববার দুপুরে চাঁদপুরের জেলা ও দায়রা জজ মো. জুলফিকার আলী খাঁন এই রায় দেন। হত্যার শিকার মোস্তফা কামাল ওই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। সে পেশায় একজন ল্যাব টেকনিশিয়ান ছিলেন। ২০১৪ সালের ৩ অক্টোবর দুপুর সাড়ে ১২টার দিকে জমি সংক্রান্ত বিবাদে আসামীরা ক্ষিপ্ত হয়ে মোস্তফা কামালকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করলে রক্তাক্ত ও গুরুতর জখম হয়। তাকে উদ্ধার করে প্রথমে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরবর্তীতে ঢাকায় একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করালে চিকিৎসাধীন অবস্থায় পরদিন ৪ অক্টোবর ভোর ৫টার দিকে মারা যায়। এই ঘটনায় ৪ অক্টোবর নিহতের চাচা নুরুল ইসলাম বাদী হয়ে ঘটনার সাথে জড়িত উল্লেখিত আসামীসহ ১১ জনের বিরুদ্ধে ফরিদগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা তৎকালীন সময়ের ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) হারুনুর রশিদ তদন্ত শেষে ২০১৬ সালের ২৪ জানুয়ারী আদালতে চার্জশীট দাখিল করেন। দীর্ঘদিন মামলাটি চলমান অবস্থায় ১৮ জনের সাক্ষ্য গ্রহন করে আদালত। আসামীদের উপস্থিতিতে স্বাক্ষ্য প্রমান ও নথিপত্র পর্যালোচনা করে আদালত উপরোক্ত রায় দেন।
শিরোনাম:
- হোম
- /
- চাঁদপুর সদর
- /
- ফরিদগঞ্জ
- /
- ফরিদঞ্জে মোস্তফা হত্যা মামলায় পিতা-পুত্রের যাবজ্জীবন
আরও সংবাদ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে ফরিদগঞ্জের তারেকুর রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ লাভ করেছেন... বিস্তারিত
ফরিদগঞ্জে আগুনে পুড়লো ৬ ব্যবসা প্রতিষ্ঠান
ফরিদগঞ্জ উপজেলার কালির বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ছয়টি ব্যবসা প্রতিষ্ঠান। তবে এই ঘটনায়... বিস্তারিত
ফরিদগঞ্জে কার্তুজ ও দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার
চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় একটি কার্তুজ ও দেশীয় অস্ত্র (কাঠার)সহ নাঈম (২৩) নামে এক যুবককে... বিস্তারিত
ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে দোকান কর্মচারীর মৃত্যু, ৫ দোকান পুড়ে…
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সাহার বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে সাব্বির হোসেন (১৪) নামে এক... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
