
শাহরিয়ার খান কৌশিক ॥ চাঁদপুরে পেট্রোল বোমায় অগ্নিদগ্ধ হয়ে আহত হওয়া ৩ জনের মধ্যে খন্দকার শরিফুদ্দিন (৩৫) নামে ট্রাক মালিক গতকাল রবিবার দুপুর সাড়ে ৩টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা গেছে। সে যশোর জেলার ঝিকরগাছা থানার বারবাকপুর গ্রামের শাহাবুদ্দিনের ছেলে। গত ১৯ মার্চ বুধবার চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা চৌরাস্তায় রাত সাড়ে ১২টায় দুবিত্তরা একটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। এ সময় ট্রাকের চালক জাহাঙ্গীর আলম (৩২) ঘটনাস্থলে অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। এ সময় আহত হয় ট্রাকে থাকা খোরশেদ আলম (৩০), শরিফুদ্দিন (৩৫), ও গরু ব্যবসায়ী রুবেল শেখ (৩৮)। অগ্নিদগ্ধ আহত ৩ জনকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল থেকে
চিকিৎসা শেষে ঢাকায় প্রেরন করা হয়। গত ৪ দিন মৃত্যুর যন্ত্রনায় থাকার পর গতকাল রবিবার মারা যায়। এদের সকলের বাড়ি যশোর জেলায়। যশোর সংবাদদাতা জানায়, নিহত শরিফুলের গ্রামের বাড়ি ঝিকরগাছা উপজেলায় তার বাড়িতে মৃত্যুর খবর পৌছার পর তার বৃদ্ধা মাও বাবা পুত্র শোকে মুছা যায়। তারা কান্না জড়িত কন্ঠে বলতে থাকে, আমাগো এখন কে দেখবে? আমরা তো কোন দল করি না। আমাগো সংসার এখন কে চালাইবো। আমরা এ শিশু সন্তানদের নিয়ে কোথায় যাব? গত রোববার দুপুরে মামলার তদন্তকারি কর্মকর্তা ওমর ফারুক ঘটনা তদন্তে ও আহতদের জবানবন্ধি নেওয়ার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে যান। পরে নিহত ট্রাকমালিক শরিফুদ্দিন মারা যাওয়া পর তার মরদেহ দেশের বাড়ীতে নিয়ে দাফন করা হয।
শিরোনাম:
সোমবার , ২৩ নভেম্বর, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৯ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
