চাঁদপুর সদর উপজেলার প্রাক প্রাথমিকের ১৬১ টি বিদ্যালয়ের বরাদ্ধ থেকে ২৫ হাজার ৭শ ৬০ টাকা লোপাট এবং সরকারি নীতিমালা উপেক্ষা করে উক্ত বরাদ্ধকৃত অর্থ বিদ্যালয়ের নামে চেকের মাধ্যমে না দিয়ে নগদে দেয়া নিয়ে চাঁদপুর নিউজসহ স্থানীয় একাধিক দৈনিক পত্রিকায় রিপোট প্রকাশিত হলে তোলপাড় সৃষ্টি হয় । প্রকাশিত নিউজে সদর উপজেলা শিক্ষা অফিসের বির্তকিত ইউডি মোঃ মনির হোসেনের ব্যাপক অনিয়ম , অর্থ আতœসাত ও শিক্ষকদের সার্ভিস বহিতে সাবেক শিক্ষা অফিসারদের স্বাক্ষর জাল করাসহ নানা তথ্য প্রকাশ পেয়েছে। ইতিপৃর্বে সদর উপজেলার ক্ষুদ্র মেরামতের চেক দেয়ার সময় ১৩০ টি বিদ্যালয় থেকে ট্রেজারি অফিসের নামে প্রায় ১লাখ ৩০ হাজার টাকা হাতিয়ে নেয় উপজেলা শিক্ষা অফিসের ইউডি মোঃ মনির হোসেন । এ নিয়ে তখনও স্থানীয় পত্র-পত্রিকায় ব্যাপক লেখালেখি হয় । কিন্তু কোন ব্যবস্থা নেয়া হয়নি । একর পর এক অনিয়ম করলেও ইউডি মনির বহাল তবিয়তে রয়েছেন । প্রশ্ন উঠেছে এসব অনিয়মের ব্যাপারে সদর উপজেলা শিক্ষা অফিসার নাজমা বেগম দায়িত্ব এড়াতে পারেন না । তিনি ইউডি মনিরের ব্যাপারে কোন ব্যবস্থা নেননি । এদিকে পত্রিকায় প্রকাশিত এসব নিউজের প্রেক্ষিতে চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আক্তার হোসেন বিষয়টি গুরুত্বসহকারে নিয়েছেন । তিনি গতকাল মঙ্গলবার দুপুরে তার কার্যালয়ে এ প্রতিবেদককে জানান,সদর উপজেলার প্রাক-প্রাথমিকের অর্থ লোপাটসহ অন্যান্য অনিয়মের বিষয়ে প্রকাশিত একাধিক পত্রিকার নিউজ এর তদন্তের সিদ্ধান্ত নিয়েছেন । নিউজে অনেক গুরুতপুর্ন তথ্য রয়েছে । আমি নিজে তদন্ত করে ব্যবস্থা গ্রহন করবো । এ ব্যাপারে যারা জড়িত কেউ ছাড় পাবে না । কোন অনিয়ম মেনে নেয়া হবে না । এদিকে প্রকাশিত উক্ত রিপোটকে স্বাগত জানিয়েছে চাঁদপুর সদর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা । প্রধান শিক্ষকরা (নাম প্রকাশে অনিচ্ছুক ) জানিয়েছে, জেলা শিক্ষা অফিসার তদন্ত করলে সদর ইউডি মনিরের মুখোস উম্মোচিন হবে । তার দীর্ঘদিনের দুর্নীতি ও অনিয়ম বের হয়ে আসবে ।
শিরোনাম:
আরও সংবাদ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে ফরিদগঞ্জের তারেকুর রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ লাভ করেছেন... বিস্তারিত
চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আগামীকাল কোরবানির ঈদ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে... বিস্তারিত
বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা
খোশ আমদেদ ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার ১০... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
আজ নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ
সংসদ সদস্যদের ভোটে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির সাবেক মহাসচিব ও... বিস্তারিত
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

