মতলব উত্তর: বুধবার বিকেলে মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ছেংগারচর বাজারে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর সাংগঠনিক অফিসে মরনোত্তর চেক প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর চাঁদপুর জোনের ডিস্ট্রিক কো-অর্ডিনেটর এন্ড ইনর্চাজ শামসুল হক মজুমদার ও পরিচালনা করেন, ছেংগারচর শাখার কো-অর্ডিনেটর এন্ড ইনর্চাজ মাওলানা শহিদুল্লাহ মহন। আলোচনা সভায় বক্তব্য রাখেন, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর হাফেজ মোঃ আব্দুল ওয়াদুদ, রুহুল আমিন মাষ্টার প্রমুখ।
ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড ইসলামী শরীয়ত মোতাবেক চালিত হয়ে আসছে। মরনোত্তর চেক প্রদান অনুষ্ঠানে ২ জন বীমাগ্রহীতার মৃত্যুতে তাদের অসহায় পরিবারকে বীমা দাবীর নিময়ানুযায়ী মরনোত্তর অর্থ প্রদান করা হয়েছে। উপজেলার মিসেস বকুল বেগমকে ১ লক্ষ ২০ হাজার টাকা ও মোঃ জসিম উদ্দিন ঢালীকে ৫৮ হাজার, মোট ১ লক্ষ ৭৮ হাজার টাকা চেক প্রদান করা হয়। ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড ইতিপূর্বেও কয়েজনকে মরনোত্তর চেক প্রদান করা হয়েছে। তাই ভবিষ্যতের কথা চিন্তা করে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীতে সবাইকে বীমা করার আহবান জানান।
