প্রতিনিধি
চাঁদপুরে ফুল ছিঁড়াকে কেন্দ্র করে অবুঝ শিশু মোঃ শান্ত মোল্লা হত্যার ঘটনায় চাঁদপুর মডেল থানায় ৩০২ ধারায় হত্যা মামলা দায়েরের পর তদন্তকারি কর্মকর্তা মডেল থানার তদন্ত ওসি মোঃ আরিফুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে গত ২ দিনে তদন্ত করে ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনের চেষ্টা অব্যাহত রেখেছেন বলে জানা যায়।
এ ঘটনায় এলাকাবাসী দু’টি ভাগে বিভক্ত হয়ে তুমুল উত্তেজনা বিরাজ করছে। তদন্তকারি কর্মকর্তা আনিছুর ইসলাম ও এসআই নুরুল হক জানান, তারা গত ২ দিন যাবৎ সদর উপজেলার বাগাদী ইউনিয়নের সাহেব বাজার এলাকায় শিশু শান্ত হত্যা মামলার তদন্ত চালিয়ে যাচ্ছেন এবং ঘটনার সাথে জড়িত আসামীদের আটক করার চেষ্টা চালাচ্ছেন। শিশুটিকে প্রকৃতরূপে যে হত্যা করেছে সে এলাকার চিহ্নিত সন্ত্রাসী আলম
গাজী। এ মামলায় ৩জনকে আসামী করায় এলাকার একটি গ্র“প ৮নং বাগাদী ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার ভুট্টো গাজীর নেতৃত্বে মামলার বাদি আবু সায়েদ মোল্লা রূপে শুক্কুরকে মামলা তুলে নিতে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করছে। হত্যাকারীর আত্মীয়-স্বজনরা বলছেন শিশুটি কবিরাজের ভুল চিকিৎসা দেয়ায় মারা গেছে। সেহেতু মামলা হবে কবিরাজের বিরুদ্ধে। কবিরাজই তাকে মেরেছে। এ জন্য অন্য কেহো অপরাধী হতে পারে না। হত্যার সাথে জড়িত ব্যক্তি আলম গাজী, নজরুল ইসলাম গাজী ও হুমায়ুন কবির পাটওয়ারী এলাকা থেকে পালিয়ে বেড়াচ্ছে।
পুলিশ জানায়, তারা গতকাল রোববার মামলার ৩নং আসামী ৭১নং চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হুমায়ুন কবির পাটওয়ারি বাড়িতে গিয়ে তাকে পায়নি। সেও পালিয়ে
বেড়াচ্ছে। এতেই ধারণা হচ্ছে এ ঘটনার মধ্যে একটি বড় ধরণের রহস্য রয়েছে। একটি মহল মামলাটি ধামাচাপা দেয়ার চেষ্টায় শাসক দলীয় নেতাদের মাধ্যমে মামলার বাদিকে বিভিন্নভাবে চাপ প্রয়োগ ও হুমকি দিচ্ছে। বাদী বর্তমানে নিরাপত্তাহীনতায় রয়েছে। পুলিশ লাশের সুরতহাল রিপোর্টের পর গতকাল রোববার নিহত শান্তের লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। ময়না তদন্ত শেষে তার লাশ অভিভাবককে দিয়ে দেয়া হয় রোববার দুপুর ১২টায়। শান্তের নিজ বাড়ি সাহেব বাজার এলাকায় লাশ নিয়ে যাওয়ার পর এক হৃদয় বিদারক ঘটনার সৃষ্টি হয়। শত শত এলাকাবাসী শিশু শান্তের লাশ দেখার জন্য এসে ভিড় জমায়। এ সময় এলাকায় শোকের ছায়া নেমে আসে। রোববার বাদ আছর নিহত শিশু শান্তের জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। ঘটনাস্থল পরিদর্শন করেছেন চাঁদপুরের পুলিশ সুপার আমির জাফর ও এএসপি সার্কেল সৈকত শাহিন।
শিরোনাম:
শুক্রবার , ১৩ মার্চ, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২৯ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
