পৌরসভা পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৪ জুন বৃহস্পতিবার সকাল ৯টায় হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (ছেলে) বাবুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে আক্কাছ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করে। অন্যদিকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব (মেয়ে) আক্কাছ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ট্রাইব্রেকারে ২-১ গোলে বাবুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালকে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করে। খেলা শেষে পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার মেয়র নাসির উদ্দিন আহমেদ। তিনি পড়ালেখার পাশাপাশি খেলাধূলাও চর্চ করবে। তোমাদের শুধু পুঁথিগত বিদ্যা অর্জন
করলেই হবে না। যে কোন খেলায় পারদর্শী হয়ে গড়ে ওঠতে হবে। তবেই ভাল মানুষ ও বড়র মাপের মানুষ হতে পারবে। খেলাধুলা মানুষের শরীর ও মনকে সজীব ও সুস্থ রাখতে সহযোগিতা করে। তোমার অবসর সময় খেলার মধ্যদিকে অতিবাহিত করবে। তিনি শিশু শিক্ষার্ধীদের উদ্দেশ্যে আরো বলেন আজ যে মহান ব্যাক্তির নামে ফুটবল টুর্ণামেন্টের আয়োজন তোমাদের তার সম্পর্কে জানতে হবে। জাতির পিতা শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে আমরা আজ স্বাধীন হতাম না। তোমরাও বাংলা বাভায় কথা বলার ও লেখাপড়া করার সুযোগ পেতে না। আর তার স্বর্ধমিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ছিলেন বঙ্গবন্ধুর সকল কাছের প্রেরণা। সহকারী শিক্ষা কর্মকর্তা শেখ সাজিদা আক্তারের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বাশার সর্দার। সহকারী শিক্ষক সাহাবুদ্দিনের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উত্তর শ্রীরামদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাজাহান সিদ্দীকী, বাবুরহাট সরকারি প্রাথমিক বিদ্যলয়ের প্রধান শিক্ষক আমিনুল হক, ৬নং আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যলয়ের প্রধান শিক্ষক ইসমত আরা শাফি বন্যা, ষোলঘর সরকারি প্রাথমিক বিদ্যলয়ের প্রধান শিক্ষক মোস্তপা কামাল বাবুল। খেলা পরিচালনা করেন শিক্ষ সুপ্রিয় দত্ত, আজহারুল ইসলাম ও ওমর ফারুক।
শিরোনাম:
রবিবার , ৩১ মে, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
চাঁদপুর নিউজ সংবাদ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

