চাঁদপুর : চাঁদপুর জেলায় সকল উপজেলার সকল উপজেলায় বে-সরকারি ভাবে পরিচালিত মৎস্য পোনা উৎপাদনকারী হ্যাচারি গুলোতে বার্ষিক গড়ে সাড়ে ৫ হাজার কেজি পোনা উৎপন্ন হচ্ছে। এতে হ্যাচারির সংখ্যা ২১টি। জেলাবাসীর আমিষের চাহিদা পূরণে ৬শ’ ৭৯টি মৎস্য চাষের পুকুর রয়েছে। এর মধ্যে নার্সারী পুকুরের সংখ্যা ১শ’ ৮৯টি। ঐ সব নার্সাতে বৎসরে গড়ে ২ হাজার ৪শ’ ৮০ লাখ মাছের পোনা উৎপন্ন হয়ে থাকে। যা ছোট বড় চাষীরা মাছ চাষের জন্য ক্রয় করে থাকে। এ সব নার্সাতে রুই, কাতলা, মৃগেল, সরপুটি, কালিবাউশ, পাঙ্গাস ও মনোসেক্স তেলাপিয়া পোনা উৎপাদন করা হয়।
তথ্যমতে চাঁদপুর সদরে ৬টি, হাজীগঞ্জে ২টি, কচুয়ায় ১টি, মতলব উত্তরে ১টি, দক্ষিনে ১টি, ফরিদগঞ্জে ৪টি, হাইমচরে ১টি ও শাহরাস্তিতে ৩টি বে-সরকারি হ্যাচারি রয়েছে।
