
মোঃ জামাল হোসেন ঃ
মেহের ডিগ্রি কলেজটি জাতীয়করণের প্রস্তাব উঠেছে সময়মতো ব্যবস্থা গ্রহন করা হবে। ইতোমধ্যে এ উপজেলায় একটি কলেজ জাতীয়করণ করা হয়েছে। আগামীতে জননেত্রী শেখ হাসিনার যুগান্তকারী পদক্ষেপের অংশ হিসেবে কলেজটির উন্নতির জন্য সার্বিক ব্যবস্থা নেয়া হবে। এটি চাঁদপুর জেলার প্রাচীন কলেজ এর সুনাম সর্বত্র ছড়িয়ে রয়েছে। শিক্ষার্থীদের ভাল ফলাফলের মাধ্যমে কলেজের সুনাম ধরে রাখতে হবে। বর্তমান সরকার শিক্ষার্থীদের পাঠদানের সুবিধার কথা চিন্তা করে অবকাঠামোগত উন্নয়ন করে চলেছে। ওই উন্নয়নের অংশ হিসেবে এ কলেজটির ৩য় ও ৪র্থ তলা সম্প্রসারণ কাজ করা হচ্ছে। কলেজটিতে ভালো মানের শিক্ষক ও পরিচালনা পর্ষদ রয়েছে। তাদের মাধ্যমে কলেজটি আরো এগিয়ে যাবে এ প্রত্যাশা করছি। গতকাল মঙ্গলবার দুপুরে চাঁদপুরের শাহরাস্তির মেহের ডিগ্রি কলেজের নতুন একাডেমিক ভবনের উর্ধ্বমূখী সম্প্রসারণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে, নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম উপরোক্ত কথাগুলো বলেন।
কলেজ পরিচালনা পর্ষদ সভাপতি মোঃ শাহাব উদ্দিন পাটোয়ারীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন মিয়াজী, শাহরাস্তি পৌরসভার মেয়র আলহাজ্ব আবদুল লতিফ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিব উল্যাহ মারুফ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ ফরিদ উল্যাহ চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান মিন্টু।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, কলেজের অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান।
কলেজের উপাধ্যক্ষ মোঃ ফখরুল ইসলামের সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শাহরাস্তি প্রেসক্লাব সভাপতি কাজী হুমায়ুন কবির, কলেজ পরিচালনা পর্ষদ সদস্য পৌর কাউন্সিলর নূর মোহাম্মদ মোল্লা, সদস্য আবদুল মোতালেব মাস্টার, শাহ মোহাম্মদ আলী, আবদুল মান্নান মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মোঃ আদেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক জেড এম আনোয়ার, পৌর আওয়ামী লীগের উন্নয়ন সমন্বয় কমিটির যুগ্ম আহবায়ক আবদুল মান্নান বেপারী, পৌর যুবলীগের আহবায়ক শাহ মোহাম্মদ এনামুল হক কমল, যুগ্ম আহবায়ক প্রভাংশু বিমল দাস সুমন প্রমুখ।
