চাঁদপুর: জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক শফিকুর রহমান বলেছেন, বস্তুনিষ্ঠ, তথ্যপুর্ণ ও স্বচ্ছ সংবাদ পরিবেশন করলে সাংবাদিকরা কখনো সমালোচিত হয় না। এক্ষেত্রে চাঁদপুরের সাংবাদিকরা এগিয়ে। যার জন্য চাঁদপুরের সাংবাদিকরা জাতীয় মানের সাংবাদিক হিসেবে পরিচয় বহন করছে। তিনি আজ শনিবার দুপুরে চাঁদপুর প্রেসক্লাবে এক পুনর্মিলনী সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শাহ মো. মাকসুদুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শরীফ চৌধুরীর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- চাঁদপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সম্পাদক মোহাম্মদ হোসেন খান, আজীবন সদস্য শংকর চন্দ্র দে, প্রেসক্লাবের সাবেক সভাপতি যথাক্রমে- ইকরাম চৌধুরী ও কাজী শাহাদাৎ, বিনয় ভূষন মজুমদার, বিএমএ সভাপতি হারুনুর রশিদ সাগর, দৈনিক চাঁদপুর বার্তার সম্পাদক মো. সেলিম খান প্রমুখ। সভায় বিভিন্ন আলোচনার পর প্রধান অতিথি প্রেসক্লাবের বিদ্যুতের উন্নয়নে ২ লাখ টাকা এবং সেলিম খান ২০টি সিলিং ফ্যান প্রদানের ঘোষনা দেন।
শিরোনাম:
রবিবার , ১৮ জানুয়ারি, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৫ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আরও সংবাদ
হাইকোর্টের রায়ে শহর ও সড়কে গাছ কাটতে ৭…
সারাদেশে আশঙ্কাজনক হারে তাপমাত্রা বৃদ্ধি ও পরিবেশ দূষণ রোধে জনস্বার্থে মানবাধিকার ও... বিস্তারিত
এসএসসি পরীক্ষা শুরু ২১ এপ্রিল
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা আগামী ২১ এপ্রিল (মঙ্গলবার) থেকে শুরু... বিস্তারিত
জুলাই যোদ্ধাদের দায়মুক্তি ও সুরক্ষা আইনের অধ্যাদেশ অনুমোদন
জুলাইযোদ্ধাদের দায়মুক্তি ও আইনি সুরক্ষা দিতে অধ্যাদেশ অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী... বিস্তারিত
বাড়িভাড়া নির্ধারণে নীতিমালা চেয়ে হাইকোর্টের রুল
বাড়িভাড়া নির্ধারণে নীতিমালা চেয়ে হাইকোর্টের রুল ভাড়াটিয়াদের জন্য আশার খবর বাংলাদেশে... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
