
শাহরিয়ার খান কৌশিক ॥
চাঁদপুর সদর উপজেলার ১০নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের বহরিয়ার কোটরাবাদ গ্রাম থেকে ওয়ারেন্টভুক্ত আসামী শাহজাহান গাজী (৩৫)কে আটক করেছে মডেল থানা পুলিশ। আজ সোমবার দুপুরে পুরাণবাজার ফাঁড়ির ইনচার্জ মাহবুব মোল্লা সঙ্গীয় ফোর্স নিয়ে কোটরাবাদ থেকে তাকে আটক করে। জানা যায়, গত ৫-৬ মাস পূর্বে বহরিয়ায় মুনছুর আহমেদ গাজী নামের এক যুবকের পালসার মোটর সাইকেল শত্রুতা বশত কয়েকজন ভাংচুর করে। এ ঘটনায় মুনছুর বাদী হয়ে চাঁদপুর মডেল থানায় কয়েকজনকে আসামী করে মামলা দায়ের করে। দীর্ঘদিন মামলা চলমান থাকার পর মামলা তদন্তকারী কর্মকর্তা আদালতে চার্জশীট দেয়ায় আসামীদের বিরুদ্ধে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করে। অবশেষে পুলিশ মামলার ৩নং আসামী কোটরাবাদের আবু হাকি গাজীর ছেলে শাহজাহান গাজী (৩৫)কে আটক করে থানায় নিয়ে আসে। আদালত আটককৃত শাহজাহানের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করে।
শিরোনাম:
শুক্রবার , ২৩ জানুয়ারি, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১০ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
