জেলা ভিত্তিক মহিলা কম্পিউটার প্রশিক্ষণ প্রকল্পের সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিকাল ৩টায় চাঁদপুর সার্কিট হাউজে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয় জাতীয় মহিলা সংস্থার আয়োজনে চাঁদপুরে প্রশিক্ষিত ২৯ জন প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়। সনদ বিতরণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ আব্দসু সবুর মন্ডল বলেন, বাংলাদেশ এখন নারী নের্তৃত্বে সফলতায় এগিয়ে যাচেছ। আমাদের প্রধান মন্ত্রী নারী, স্পীকার নারী, বিচার পতি নারী , জেলা প্রশাসক নারী, পুলিশ সুপার নারী, তাদের দায়িত্ব সফলভাবে পালন করছে। আমরা এখন এগিয়ে যাচ্ছি মধ্যম আয়ের দেশে। সরকার নারীদেরকে অগ্রাধিকারভাবে সহযোগিতা দিচ্ছে। নারীদের উন্নয়নে সরকার ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে। নারী উন্নয়ন নীতি মালা প্রনয়ন হয়েছে। তিনি আরো বলেন, বাংলাদেশে এখন সবচেয়ে জনপ্রিয় নারী হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা । তার নের্তৃত্বে দেশ এখন ডিজিটাল বাংলাদেশে পরিনত হয়েছে। ডিজিটাল বাংলাদেশ এখন স্বপ্ন নয়, বাস্তবতা। আজ যারা প্রশিক্ষণ নিয়ে সনদ গ্রহণ করছেন তারা ব্যক্তিগত পর্যায়ে এখন তাদের কাজে লাগবে। এসময় আরো বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, জাতীয় মহিলা সংস্থা চাঁদপুর জেলা শাখার চেয়ারম্যান অধ্যাপিকা মাসুদা নূর খান, সহকারী প্রোগ্রামার শেখ ফরিদ আহমেদ খান। আরো বক্তব্য রাখেন, প্রশিক্ষনার্থী রাবেয়া আক্তার ও ফাতেমাতুজোহরা। উল্লেখ্য ৬৪টি জেলায় এই প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। চাঁদপুরে ২০১৪ ইং পহেলা জুলাই এই প্রশিক্ষন প্রকল্পের কার্যক্রম শুরু হয়েছে। প্রথম ব্যাচ এ ২৯ জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়ে শতভাগ পাস করেছে। তাদের মধ্যেই সনদ বিতরণ করা হয়েছে
শিরোনাম:
আরও সংবাদ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে ফরিদগঞ্জের তারেকুর রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ লাভ করেছেন... বিস্তারিত
চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আগামীকাল কোরবানির ঈদ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে... বিস্তারিত
বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা
খোশ আমদেদ ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার ১০... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
হরমুজ প্রণালি পার হতে পারেনি ‘বাংলার জয়যাত্রা’, ফিরে…
ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘বাংলার... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

