মো: আলমগীর তালুকদার,কচুয়া ॥
বাংলাদেশ সল্পোন্নত দেশের স্ট্যাটাসের যোগ্যতা অর্জনে কচুয়ায় আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা পরিষদ চত্তরে প্রদক্ষিন শেষে পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা চেয়ারম্যান মোঃ শাহজাহান শিশির।
উপজেলা নির্বাহী অফিসার নীলিমা আফরোজের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক উপজেলা চেয়ারম্যান আইয়ুব আলী পাটওয়ারি, কচুয়া থানা অফিসার ইনচার্জ সৈয়দ মাহবুবুর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা আনোয়ার হোসেন , পাণি সম্পদ কর্মকর্তা ডা.হায়দার আলী ,কচুয়া প্রেসক্লাবের সভাপতি ও কচুয়া বাির্তার সম্পাদক মো: আলমগীর তালুকদার প্রমূখ।
এসময় উপজেলা পরিষদ ও প্রশাসনের পক্ষ থেকে সল্পোনত দেশ থেকে উত্তোরনের জন্য মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান হয় ।
শিরোনাম:
শুক্রবার , ১৭ জুলাই, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
