চাঁদপুর সদর উপজেলার ৮ নং বাগাদি ইউনিয়নের যুবতীকে ঘরে আটকে রেখে ধর্ষন করার অভিযোগে পুলিশ সুপারের নির্দেশে ধর্ষনকারী দেলোয়ারকে আটক করেছে মডেল থানা পুলিশ।আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় মডেল থানার এসআই জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে বাগাদি থেকে ধর্ষনকারীকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় উত্তর ইচলীর দেলোয়ার বেপারীর মেয়ে ধর্ষিতা যুবতি বাদি হয়ে তার বিরুদ্ধে থানায় ধর্ষন মামলা দায়ের করে। এলকাবাসি জানায়, সোমবার রাতে গাছতলা জমাদার বাড়ির মোহম্মদ জমাদারের ছেলে দেলোয়ার জমাদার তার নিজ ঘরে নিয়ে যুবতিকে আটকে রেখে ধর্ষন করে। এসময় যুবতি ডাক চিৎকার করলে আসেপাশের লোকজন এসে তাদেরকে আটক করে থানায় খবর দেয়। খবর পেয়ে থানার এএসআই গোপাল ঘটনাস্থলে গিয়ে তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে। সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকতা উদয় দেওয়ান ভ্রামমান আদালতে তাদেরকে ২শ’ টাকা জরিমানা করে ছেড়ে দেয় । পরে গতকাল ধষিতা যুবতি পুলিশ সুপার শামছুনাহারের কাছে গিয়ে অভিযোগ দিলে তার নিদেশে পুলিশ ধর্ষনকারী দেলোয়ারকে আটক করে। যুবতি জানায়, দীর্ঘদিন যাবত দেলোয়ার তাকে বিয়ের প্রস্তাব দিয়ে উত্তোক্ত করতো। সোমবার রাতে লঞ্চ ঢাকা যাওয়ার পথে দেলোয়ার পূনরায় বিয়ের কথা বলে তার বাড়িতে নিয়ে আটকে রেখে ধর্ষন করে। পরে এলাকাবাসি তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। ভ্রামমান আদালতে তাদেরকে ২শ’ টাকা জরিমানা দিয়ে সে ছাড়া পেয়ে ভয়ভীতি দেখালে পুলিশ সুপারের কাছে গিয়ে বিষয়টি জানালে পরে তাকে আবার আটক করে পুলিশ।
শিরোনাম:
আরও সংবাদ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে ফরিদগঞ্জের তারেকুর রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ লাভ করেছেন... বিস্তারিত
চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আগামীকাল কোরবানির ঈদ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে... বিস্তারিত
বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা
খোশ আমদেদ ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার ১০... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
হরমুজ প্রণালি পার হতে পারেনি ‘বাংলার জয়যাত্রা’, ফিরে…
ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘বাংলার... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

