ফাহিম শাহরিন কৌশিক খান

চাঁদপুর শহরের বাগাদী রোড বিআইডাব্লিউটিএ মোড় এলাকার অবৈধ স্থাপনা ও ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ কার্যক্রম গতকাল বুধবার সকাল থেকে শুরু হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে নেজারত ডেপুটি কালেক্টর মো. আমিনুর রহমান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইদুজ্জামানের নেতৃত্বে ও পুলিশ সদস্যদের উপস্থিত গতকাল এ উচ্ছেদ কার্যক্রম পরিচালিত হয়। চাঁদপুর পৌরসভার সহযোগিতায় পৌরসভার গাড়ী দিয়ে আইডাব্লিউটিএ অফিস সম্মুখ থেকে ইটের স্তুপ গুলো পর পর সরিয়ে নেয়া হয়। ওই এলাকার বসবাসরত বাসিন্দা ও বাগাদী রোডে চলাচলকৃত যাত্রী এবং পথচারীদের দীর্ঘদিনের দাবী ছিলো জনসমস্যামূলক ক্ষতিকর এই সব ব্যবসা প্রতিষ্ঠান স্থানান্তর করার জন্য। সেই প্রেক্ষিতে চাঁদপুর জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে জেলার মাসিক আইন শৃংখলা সভায় এসব অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান সরানোর জন্য ব্যবসায়ীদের নোটিশ করা হয়। এ বিষয়ে বিগত দিনে জেলা পরিবেশ অধিদপ্তর ব্যবস্থা গ্রহন করে তাদের বিরুদ্ধে বিভাগীয় নোটিশ প্রদান করেন। সেই নোটিশের আলোকে একযোগে সকল ব্যবসায়ী পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রামের বিভাগীয় কার্যালয় হাজির হন। কিন্তু এরপরও তারা এসব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করেননি। এছাড়াও এসব ইট-বালুর ব্যবসা প্রতিষ্ঠানের বালির কারণে জেলা খাদ্য গোদাম, ওই এলাকার বাসা-বাড়ী, চাঁদপুর ১৫০ মেঘাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র, আইডাব্লিউটি অফিস ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্থ হয়ে আসছিলো। বিদ্যুৎ কেন্দ্রের অপারেশন পৌকশলীর সাথে আলাপ করে জানাগেছে, বাতাসে অতিরিক্ত বালু থাকার কারণে বহুবার অনেক অর্থ ব্যায় করে বিদ্যুৎ কেন্দ্রের ফিল্টার পরিবর্তন করা হয়েছে। সীমিত সংখ্যক ব্যবসায়ীদের কারণে সরকারের কোটি কোটি টাকার সম্পদ দিন দিন নষ্ট হওয়ার উপক্রম হয়ে পড়ে। উচ্ছেদ সম্পর্কে এনডিসি বলেন, এসব অবৈধ স্থাপনা ও ব্যবসা প্রতিষ্ঠান আজ থেকে উচ্ছেদ শুরু হয়েছে। যতদিন পর্যন্ত শেষ না হবে ততদিন এ উচ্ছেদ কার্যক্রম চলবে। উচ্ছেদ অভিযানে জেলা প্রশাসনের পাশাপাশি পৌরসভাও সহযোগিতা করছে। বন্দর কর্মকর্তা মোবারক হোসেন, সিএসডি গোডাউন থেকে শুরু করে বাগাদী রোডের শেষ পর্যন্ত উচ্ছেদ অভিযান শেষ হলে পৌরসভার সড়কের সীমানা বাদ দিয়ে বাকী জায়গায় কাটা তারের প্রাচীর নির্মাণ করা হবে। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার সহকারী প্রকৌশলী আসুতোষ দত্ত, ওয়ার্ড কাউন্সিলর ডি.এম. শাহাজান।
শিরোনাম:
শনিবার , ২৪ জানুয়ারি, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১১ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
