
চাঁদপুরে কাঁচা বাজার স্থানান্তর করার বিষয়ে জেলা প্রশাসনের সাথে ৫ টি বাজারের সভাপতি/সেক্রেটারি, ইজারাদারগণকে নিয়ে রোববার (১৯ এপ্রিল) মতবিনিসয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ) মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান ।
মাননীয় শিক্ষা মন্ত্রী, জেলা প্রশাসক, পুলিশ সুপার, পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সকলের সম্মিলিত সিদ্ধান্তে বাবুরহাট বাজার, ওয়ারলেছ বাজার, বিপনিবাগ বাজার, পাল বাজার ও নতুন বাজারের কাঁচামাল, মাছ ও মাংসের দোকানগুলো আগামীকাল থেকে যথাক্রমে বাবুরহাট কলেজ মাঠ, ওয়ারলেছ-গাছতলা ব্রীজ রাস্তার দুপাশে, চাঁদপুর সরকারি কলেজ মাঠ, পৌর ঈদগাহ মাঠ, রাস্তার দুপাশে (পর্যাপ্ত দূরত্ব বজায় রেখে) বসবে।
এই সিদ্ধান্ত বাস্তবায়নের চাঁদপুর চেম্বার, পুলিশ বিভাগ, পৌরসভার সচিব, জেলা বাজার কর্মকর্তা, ৫ টি বাজারের সভাপতি/সেক্রেটারি, ইজারাদারগণকে নিয়ে সভা অনুষ্ঠিত হয়। শহরের অন্যান্য স্থানে কোন কাঁচাবাজার বসতে পারবেনা, ভ্রাম্যমাণ দোকানগুলোকেও ঐ নির্ধারিত স্থানে বসতে হবে। জেলা প্রশাসন, চাঁদপুর এই সিদ্ধান্ত বাস্তবায়নে সম্মানিত পৌরবাসীর সার্বিক সহযোগিতা কামনা করে।
