চাঁদপুর সদর উপজেলার ৮নং বাগাদী ইউনিয়নের লোকমান গাজীর ছেলে রোকনুজ্জামান রোকন ও জাকির সহোদর দু’ভাই সম্পত্তি জোর পূর্বক লিখে নেওয়ার জন্য মা-বাবাকে মারধর করে। এ ঘটনায় মা হাফেজা বেগম বাদী হয়ে দু’ছেলেকে আসামী করে গত ১৩ নভেম্বর চিফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট কোর্টে একটি মামলা দায়ের করে। আদালত অভিযোগটি আমলে নিয়ে চাঁদপুর মডেল থানাকে নিয়মিত মামলা হিসেবে রুজু করার জন্য নির্দেশ প্রদান করে। ঘটনার বিবরনীতে জানা যায়, বাগাদী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের লোকমান মাষ্টার ও তার স্ত্রী হাফেজা বেগমের সম্পত্তি জোর পূর্বক তার দু’ছেলে নিজেদের নামে লিখে নেওয়ার জন্য চেষ্টা চালায়। রোকনুজ্জামান বাবা-মায়ের অনুমতি ছাড়া জোরপূর্বকভাবে বাগাদী চৌরাস্তায় একটি মার্কেট তৈরি করে। মার্কেটটি মনোয়ারা মার্কেট হিসেবে জাহির করে। মার্কেটের দোকান অন্যত্রে বিক্রির জন্য মা-বাবার কাছে সম্পত্তি লিখে নেওয়ার জন্য চেষ্টা করে। জোহরা বেগম ও লোকমান গাজী সম্পত্তি লিখে দিতে অপরাগতা প্রকাশ করলে বড় ছেলে রোকনুজ্জামান রোকন ও জাকির মা-বাবাকে বেধরক মারধর, গাল মন্দ এবং জানে মেরে ফেলার জন্য হুমকি দেয়। ঘটনার পর মা বাদী হয়ে চিফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট কোর্টে মামলা দায়ের করে। আদালত চাঁদপুর মডেল থানা অফিসার ইনচার্জকে নিয়মিত মামলা হিসেবে রুজু করে আসামীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশ প্রদান করে।
শিরোনাম:
আরও সংবাদ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে ফরিদগঞ্জের তারেকুর রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ লাভ করেছেন... বিস্তারিত
চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আগামীকাল কোরবানির ঈদ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে... বিস্তারিত
বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা
খোশ আমদেদ ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার ১০... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
আজ নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ
সংসদ সদস্যদের ভোটে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির সাবেক মহাসচিব ও... বিস্তারিত
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

