শাহরিয়ার খান কৌশিক ॥
৫ই জানুয়ারী গনতন্ত্র হত্যা দিবসে নয়া পল্টনে ২০ দলীয় জোটের কালো পতাকা সমাবেশ করতে না দেওয়া ও সারাদেশের ন্যায় ২০ দলীয় জোট কর্মীরা চাঁদপুর শহরের বাবুরহাট ও ঘোষের হাটে গাড়ী ভাংচুর , গাড়ী পোড়ানো, সড়কে অগিাœ সংযোগ ও পুলিশের উপর হামলার ঘটনা ঘটায়। অবরোধের ৩য় দিন পর্যন্ত নেতাকর্মিরা প্রকাশ্য রাজপথে তেমন ভুমিকা পালন না করলেও বিভিন্ন অরি গলীথেকে পিকেটাররা বিচ্ছিন্নভাবে দিনে ও রাতের আধারে চোরা গেপ্তা হামলা চালিয়ে গাড়ী ভাংচুর, যাত্রীদেরকে গুরুতর আহত করে। বাবুরহাটে গাড়ী ভাংচুর ও গাড়ী পোড়ানো এবং পুলিশের উপর হামলার ঘটনায় গতকাল বৃহস্পতিবার দুপুর আড়াইটায় পিকেটিংকরার সময় মডেল থানার এসআই আবু সাইদ অভিযান চালিয়ে কাউছার পাটওয়ারী (৩৫) নামে এক যুবককে আটক করে থানায় নিয়ে আসে।পুলিশ সুত্রে জানাযায়, অবরোধ চলাকালিন সময়ে বাবুরহাটে পিকেটাররা পুলিশরে উপর হামলা ও ব্যাপক নাশকতা সৃষ্টি করে। এ ঘটনায় মডেল থানার এএসআই আহসানুজ্জামান লাবুু বাদি হয়ে শতাধিক ব্যাক্তিকে আসামী করে একটি মামলা দায়ের করে। মামলা নং ১২।সেই মামলার আসামী বাবুরহাট পাটওয়ারী বাড়ীর মৃত মমিনুল হক পাটওয়ারীর ছেলে কাউছার পাটওয়ারীকে আটক করা হয়েছে। আটকৃত কাউছার সরকার বিরোধী আন্দোলনে ব্যাপক ভুমিকা রেখে নাশকতা সৃষ্টি করেছে বলে অভিযোগ রয়েছে। তার নেতৃত্বে বাবুর হাটে শতাধিক গাড়ী ভাংচুর ও অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে।
শিরোনাম:
শনিবার , ১৭ জানুয়ারি, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৪ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

