প্রতিনিধি
চাঁদপুর জেলা ডিবি পুলিশ বাবুরহাট এলাকায় অভিযান চালিয়ে সিএনজি স্কুটার তল্লাশী করে অভিনব কায়দায় গাঁজা বহনকালে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে। গতকাল বৃহস্পতিবার সকালে ডিবির উপ-পরিদর্শক জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্স নিয়ে চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে বাবুরহাট পেট্রোল পাম্পের সামনে বিভিন্ন যানবাহব তল্লাশী করে।
এসময় হাজীগঞ্জ থেকে আসা একটি সিএনজিতে (চাঁদপুর-থ ১১-২১০৫) তল্লাশী চালিয়ে ফিরোজপুর জেলার সড়কাটি থানা নেছারবাদ গ্রামের মৃত মুদাচ্ছের আলীর পুত্র বেলায়েত হোসেন (৮৫)-কে ৪ কেজি গাঁজাসহ আটক করে। ডিবি পুলিশ সূত্রে জানা যায়, আটককৃত বৃদ্ধ কুমিল্লা সীমান্ত এলাকা থেকে গাঁজা ক্রয় করে নিজের শরীরে বেঁধে চাঁদর দিয়ে ডেকে নিয়ে চাঁদপুর হয়ে তার নিজ জেলায় যাওয়ার উদ্দেশ্য রওনা হয়। আটক বৃদ্ধ বেলায়েত হোসেন কুমিল্লা থেকে সিএনজি স্কুটার থেকে মুদাফ্ফরগঞ্জ এসে পূনরায় সিএনজি পরিবর্তন করে হাজীগঞ্জ এসে আবার সিএনজিতে উঠে চাঁদপুরের উদ্দেশ্য রওয়ানা দেয়। আটককৃত বৃদ্ধার বিরুদ্ধে মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে জানা যায়।

