
শাহারিয়ার খান কৌশিক॥ চাঁদপুর সদর উপজেলার ৯নং বালিয়া ইউনিয়নের প্রেম করে বিয়ে করায় অপরাধে মামুন শেখ (২৫) নামে এক যুবককে তার শ্যালক কুপিয়ে হত্যার চেষ্টা চালায়। এ ঘটনায় স্থানীয় লোকজন হামলাকারী শ্যালক শরীফ শেখ (২৫) কে আটক করে গনধোলাই দিয়ে পুলিশে সোপর্ধ করেছে।
ঘটনাটি ঘটেছে রবিবার সাড়ে ৮টায় পশ্চিম বালিয়া ইউনিয়নের শেখ বাড়িতে হামলাকারীর বসত ঘরে। এ ঘটনায় আটক শরীফ শেখের বিরুদ্ধে তার ছোট বোন আসমা বেগম বাদী হয়ে চাঁদপুর মডেল থানায় মামলা দায়ের করার পর পুলিশ তাকে আদালতে প্রেরন করেন। আদালত জামিন না মঞ্জুর করে তাকে জেলা কারাগারে পাঠিয়ে দেয়।ঘটনার বিবরনে জানা গেছে, পশ্চিম বালিয়ার শেখ বাড়ির সোনা মিয়া শেখের মেয়ে আসমা বেগমের একই বাড়ির মালেক শেখের ছেলে মামুন শেখের সাথে প্রেমের সর্ম্পক্য গড়ে ওঠে। ৭ বছর প্রেম করার পর ৯ মাস পূর্বে মামুন শেখ পালিয়ে গিয়ে পরিবারের অমতে আসমা বেগমকে বিয়ে করেন। বিয়ের পর আসমার বড় ভাই শরীফ শেখ বোন জামাই মামুনের বসত ঘরে হামলা চালিয়ে ভাংচুর করে। শরীফ ঘটনার পর চাঁদপুর ছেড়ে ঢাকায় গিয়ে সূত্রাপুর চায়ের দোকান দিয়ে বসে। ঘটনার ৯ মাস পর গত শনিবার মামুনকে হত্যা করতে পূর্ব পরিকল্পনা করে বাড়িতে আসে। রবিবার বোন জামাই মামুনকে তাদের বসতঘরে খবর দিয়ে নিয়ে দেশীয় অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন্ স্থানে কুপিয়ে হত্যার চেষ্টা চালায়। এসময় তার আত্বচিৎকারে আশপাশের লোকজন দৌড়ে আসলে হামলাকারী শরীফ শেখ পালিয়ে যাওয়ার সময় তাকে আটক করে তাকে গনধোলাই দেয়। খবর পেয়ে মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে হামলাকারী শরীফ শেখকে আটক করে থানায় নিয়ে আসে। গুরুতর আহত অবস্থায় মামুন শেখকে স্থানীয়রা উদ্ধার করে চাঁদপুর সরকারী জেনারেল হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তার অবস্থা আশংকা জনক দেখে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। এ হামলার ঘটনায় হামলাকারীর বিচারের দাবীতে এলাকায় বিক্ষোভ করেন।
