চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের বালিয়া গ্রামে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী তের বছরের এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। ২১ আগস্ট সোমবার বিকেল সাড়ে চারটার সময় ওই গ্রামের জিন্নত খাঁর বাড়িতে ওই ছাত্রীর চাচাত ভাই সুমন (২২) মেয়েটিকে ধর্ষণ করে পালিয়ে যায়। ধর্ষক সুমন ইয়াছিন খাঁর ছেলে। পরে আহত অবস্থায় মেয়েটিকে রাতে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। জানা যায়, ঘটনার দিন স্কুল শেষে বাড়ি আসার পর মেয়েটি তাদের ঘরে অবস্থান করছিলো। ঘরে কেউ ছিলো না এই সুযোগে মোবাইল চার্জ দিতে ঘরে ঢুকে সুমন। অতঃপর জোরপূর্বক তাকে ধর্ষণ করে চলে যায়। পরে মেয়েকে কাঁদতে দেখে মায়ের জিজ্ঞাসাবাদে সে ঘটনা খুলে বলে।
এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে চাঁদপুর মডেল থানায় এজহার দায়ের করেন। পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছেন। অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছেন চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনর্চাজ মোঃ ওয়ালী উল্লাহ।
