শাহরাস্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে রেহানা আক্তার (১৫) নামের এক স্কুল ছাত্রী বাল্য বিবাহ থেকে রক্ষা পেয়েছে। শুক্রবার উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের গ্রাম খিলার হাজী বাড়ীতে বিবাহ বন্ধের এ ঘটনা ঘটে। এলাকাবাসী ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, গত শুক্রবার দুপুরে উপজেলার গ্রাম খিলার প্রবাসী সৈয়দ আহমেদের স্কুল পড়–য়া মেয়ে রেহানা আক্তারের সাথে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় বিবাহের দিন ধার্য্য ছিল। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সামিউল মাসুদ, শাহরাস্তি মডেল থানার উপ-পরিদর্শক (এস.আই) নিজাম উদ্দিন, স্থানীয় ইউ.পি চেয়ারম্যান আব্দুস ছাত্তার সহ ওই ছাত্রীর বাড়ীতে হাজির হন। উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতি টের পেয়ে বর পক্ষ আর বিবাহ বাড়ীতে আসেনি। ছাত্রীটিকে বাল্য বিবাহ দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় তাৎক্ষণিক ভ্রাম্যমান আদালত বসিয়ে ওই ছাত্রীর মা আয়েশা বেগম, বিয়ের সাথে সম্পৃক্ত থাকার কারণে স্থানীয় ৭ নং ওয়ার্ড ইউ.পি সদস্য শাহাদাত হোসেন, গ্রাম খিলার আবু তাহের ও জাহাঙ্গীর আলম প্রত্যেককে পৃথক ভাবে ১ হাজার টাকা করে বাল্য বিবাহ নিরোধ আইন ১৯২৯ এর ৪ ও ৫ ধারায় জরিমানা করা হয়। ছাত্রীর মা ইউ.পি চেয়ারম্যান ও স্থানীয় গণ্যমান্যদের উপস্থিতিতে তার মেয়েকে বাল্য বিবাহ দিবেনা মর্মে মোছলেকা প্রদান করেন।
শিরোনাম:
- হোম
- /
- চাঁদপুর সদর
- /
- শাহরাস্তি
- /
- বাল্য বিবাহ দেওয়ার সিদ্ধান্তে ইউ.পি সদস্য সহ ৪ জনকে জরিমানা ॥বাল্য বিবাহ থেকে রক্ষা পেল স্কুল ছাত্রী রেহানা
আরও সংবাদ
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আল্ট্রাসনোগ্রাম মেশিন নষ্ট ,…
৫০ শয্যাবিশিষ্ট শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র আলট্রাসনোগ্রাফি মেশিনটি গত... বিস্তারিত
বন্যা দুর্গতদের মাঝে জেলা প্রশাসকের খাদ্য সামগ্রী বিতরণ
শাহরাস্তি (চাঁদপুর): চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সার্বিক বন্যা পরিস্থিতি পরিদর্শন করেছেন... বিস্তারিত
শাহরাস্তিতে জোবেদা মতিন বালিকা স্কুল এন্ড কলেজ উদ্বোধন
চাঁদপুর প্রতিনিধি : নারী শিক্ষাকে এগিয়ে নিতে চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় এই প্রথম ইংরেজি... বিস্তারিত
ডিজিটাল বাংলাদেশ বির্নিমানের প্রধান প্রকৌশলী বঙ্গবন্ধু কন্যা মাননীয়…
নিজস্ব প্রতিনিধি: চাঁদপুর শাহরাস্তি উপজেলায় শহীদ হালিম-লিয়াকত স্মৃতি সংসদের আয়োজনে উঘারিয়া... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

