বাংলাদেশ মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার সমিতি চাঁদপুর জেলার আয়োজনে বাল্য বিবাহ রোধকল্পে করনীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে চাঁদপুর সার্কিট হাউজে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো: ইসমাইল হোসেন। তিনি বলেন চাঁদপুর জেলায় ১২০জন কাজী রয়েছে তাদের সবাইকে একই সিধান্ত মোতাবেক কাজ করেত হবে। কেউ বাল্য বিবাহ হয় এমন বিয়েতে রেজিস্ট্রি করবেন না বলে আমি আশা করি। আপনারা এ বিষয়টি রোধ করতে ৪টি বিষয়ের প্রতি খেয়াল রাখবেন। মেয়ে ও ছেলের জন্ম নিবন্ধন সার্টিফিকেট, ভোটার আইডি কার্ড, পিএসসি, জেএসসি, এসএসসি ও পার্সপোর্ট দেখে জন্ম তারিখ নির্ধারন করে আপনারা বিবাহ রেজিস্ট্রি করবেন। সভায় উপস্থিত সকল কাজী বাল্যবিবাহ রোধ করতে প্রশাসনের সাথে সমন্বয় সাধন করে কাজ করবেন বলে প্রতিশ্রুতি দেন। কাজী সাহেবরা দৃঢ়তার সাথে বলেন,
আমারা কেউ বাল্য বিবাহ নিবন্ধন করি না। এ ব্যাপারে কোন সংবাদ জানলে আমরা প্রশাসনকে অবহিত করবো। জেলা সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব কাজী মাওলানা সফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফেজ কাজী মাওলানা সাদেক মো: ফারুকের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মো: আমির জাফর, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: নুরুল্লাহ নুরি, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: মাসুদ আলম সিদ্দিকী, শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কাউছার হোসাইন, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম কিবরিয়া জীবন, কেন্দ্রীয় কাজী সমিতির সাংগঠনিক সম্পাদক মাহমুদুুল হক নান্নু, জেলার প্রচার সম্পাদক মাওলানা এএইচ এম আহসান উল্যাহ।
শিরোনাম:
বুধবার , ১২ আগস্ট, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২৮ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

