প্রতিনিধি-
বাল্য বিয়ের বিয়ের একদিন আগে জন্মসনদ দিলেন ইউপি চেয়ারম্যান! আজ বৃহস্পতিবার সন্ধ্যায় গায়ে হলুদ, কাল শুক্রবার বিয়ে। সকল প্রস্তুতি শেষে করেছে বাল্য কন্যার পরিবার। স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগ পেলেও কার্যকরী কোন পদক্ষেপ নেয়নি।
ঘটনাটি জেলার হাজীগঞ্জ উপজেলার ৫নং সদর ইউনিয়নের বাউড়া গ্রামের সর্দার বাড়িতে। ওই বাড়ীর মো: শাহীন সর্দারের মেয়ে ছদ্ম নাম ‘শ’ (মোসা: শারমিন আক্তার) (১৫)। সে সুহিলপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির মানবিক বিভাগের শিক্ষার্থী।
স্থানীয় বাসিন্দারা জানায়, শুক্রবার মো. শাহীনের মেয়েকে একই উপজেলার ৪ নং কাঁলোচো ইউনিয়নের সিদলা গ্রামে প্রবাসী ছেলের কাছে বিয়ে দেয়ার সকল প্রস্তুতি নেয়া হয়েছে। এদিকে তড়িগড়ি করে বিয়ের আগের দিন অর্থ্যাৎ আজ বৃহস্পতিবার ইউপি চেয়ারম্যান মামুনুর রহমান মজুমদারের জন্ম নিবন্ধন দিয়েছেন।
জানতে চাইলে ইউপি চেয়ারম্যান মো: মামুনুর রহমান মজুমদার জন্মসনদ দেয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, আবেদনের প্রেক্ষিতে এই সনদ দেয়া হয়েছে। মেয়েকে শুক্রবার দেখতে আসবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো: মুর্শিদুল ইসলাম জানান, বিষয়টি আমি জেনেছি। যাচাই-বাছাই করে ব্যবস্থা নিবো।
এদিকে বাল্যকন্যার বাবা শাহীন সর্দার তার মেয়ের বিয়ে এখনও ঠিক হয়নি বলে মন্তব্য করেন।
