শাহরিয়ার খান কৌশিক ॥
চাঁদপুর শহরের পৌর বাসষ্টেন্ড গোর এ গরিবা জামে মসজীদের সামনে বাসষ্টেন্ডে সিএনজি ও অটো রিক্সার সংঘর্ষে ছিটকে পরে এক যাত্রী গুরুতর আহত হয়েছে। গুরুতর মূমূর্ষ অবস্থায় তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে আনার পর আহত যাত্রীর মাথা চোয়ালের অবস্থা আশংকাজনক হওয়ায় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে প্রেরণ করে।
প্রত্যক্ষদর্শি সুত্রে জানাযায়,গত মঙ্গলবার রাত সাড়ে ৯ টায় শহরের বাসষ্টেন্ড এলাকা দিয়ে সিএনজি যোগে মতলব উত্তরের জব্বার খানের ছেলে হাজির উদ্দিন খান (৩০) তার স্ত্রী সন্তান নিয়ে যাওয়ার পথে বিপরিত দিক থেকে আসা অটোরিক্সার সাথে সিএনজিটির সংঘর্ষ বাঁধে। এ সময় সিএনজির পাশে বসা হাজির উদ্দিন ধাক্কা খেয়ে রাস্তায় ছিটকে পড়ে যায়। ছিটকে পরার সাথে সাথে তার মাথা ফেটে যায় এবং চোয়াল ভেঙ্গে অজরধারায় রক্ত বের হতে থাকে। তাৎক্ষনিক তাকে স্থানিয়রা উদ্ধার কওে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা অবনতি দেখে তাকে ঢাকা রেফার করে। আহত হাজির উদ্দিন পেশায় একজন ফার্নিচার শ্রমিক। তার আর্থিক সংকটের কারনে তাৎক্ষনিক তাকে পরিবারের লোকজন বাড়ীতে নিয়ে যায়। পরিবারের লোকজন জানায় হরতাল অবরোধের কারনে দীর্ঘদিন দোকানের কাজ বন্ধ তাই চিকিৎসার টাকা না থাকায় তাকে বাড়ীতে নিয়ে যাওয়া হয়। চিকিৎসার জন্য টাকা ঋণ করে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হবে। ঘটনার দিন হাজির উদ্দিন তার শ্বশুর বাড়ী বালিয়া ইউনিয়ন থেকে স্ত্রী সন্তানকে নিয়ে নিজ বাড়ীর দিকে যাচ্ছিল। কিন্তু ভাগ্যের নির্মমতায় তাকে সড়ক দূর্ঘটনার স্বিকার হতে হয়েছে।

