কচুয়া প্রতিনিধি :হরাইনে ভয়াবহ অগ্নিকাণ্ডে কচুয়ার দু’সহোদরের মৃত্যুতে তাদের নিজ গ্রামের বাড়ি উপজেলার দক্ষিণ গোহট ইউনিয়নের নওয়াপাড়া এলাকায় শোকের মাতম বইছে।সরজমিনে গিয়ে জানা যায়, ওই গ্রামের বড় ফকির বাড়ির হতদরিদ্র মোঃ শাহআলমের দু’পুত্র মোঃ শাহাদাত হোসেন (২৮) ও মোঃ টিটু আহমেদ (২৬) বাহরাইনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত হন। এ খবর পেয়ে নিহতের পরিবারসহ এলাকার লোকজনের মাঝে শোকের ছায়া নেমে আসে। উপার্জন সৰম দু’পুত্রকে হারিয়ে হতবিহ্বল হয়ে পড়া পিতা মোঃ শাহআলম স্থানীয় সংবাদকর্মীদের জানান, তার বড় পুত্র মোঃ শাহাদাত হোসেন দীর্ঘদিন বাহরাইনে থাকলেও তেমন সুবিধা করতে পারেনি। গত ৬ মাস পূর্বে কিস্তিতে টাকা উত্তোলন করে ২য় ছেলে মোঃ টিটু আহমেদকে বড় ছেলের কাছে পাঠিয়েছি। মৃত্যুর ৪ ঘণ্টা পূর্বে পিতার সাথে কথা বলে টিটু। সে জানিয়েছিল আগামী ১৫ জানুয়ারি কিছু টাকা পাঠাবে। যা দিয়ে অসুস্থ দাদীর চিকিৎসা আর কিস্তির টাকার আংশিক পরিশোধ করা যাবে। এখনতো আমার ছেলেরাই নেই। আমার মায়ের চিকিৎসা করাবে কে? ‘আমার আগে আমার পোলাগরে নিলা কেনো আল্লাহ্’ এ বলে বিলাপ করতে থাকে নিহতদের পিতা শাহআলম।
শিরোনাম:
মঙ্গলবার , ১১ আগস্ট, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২৭ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আরও সংবাদ
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
